ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে হামলা চালালো ইসরায়েল!

আন্তর্জাতিক ডেস্ক

ইরানে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা নূর নিউজ জানিয়েছে, এই বিস্ফোরণ ইসরায়েলের হামলার ফল হতে পারে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস দুইটি সূত্রের বরাতে জানিয়েছে, ইসরায়েলি বিমানবাহিনী ইরানের ভেতর হামলা চালিয়েছে।

ইসরায়েল আনুষ্ঠানিকভাবে হামলার কথা স্বীকার করে বলেছে, ইরানের পরমাণু ও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র মজুদে তারা ‘অগ্রিম প্রতিরক্ষামূলক হামলা’ চালিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, ভোর ৩টা থেকে ইসরায়েলজুড়ে কেবল জরুরি কাজকর্ম চালু রাখার নির্দেশনা জারি হয়েছে। সব শিক্ষাপ্রতিষ্ঠান, সভা-সমাবেশ ও অপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জেরুজালেম পোস্টের খবর অনুসারে, ইসরায়েল ঘোষণা করেছে তারা ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় হামলা শুরু করেছে। ফলে ইরানের পাল্টা হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা জারি করা হয়েছে এবং সাইরেন বাজিয়ে জনগণকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

আইডিএফ দাবি করেছে, ইরানের কাছে এত ইউরেনিয়াম মজুদ আছে যা দিয়ে কয়েক দিনের মধ্যে অন্তত ১৫টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। সম্প্রতি ইরান, হিজবুল্লাহ ও হামাসসহ একাধিক মিত্র গোষ্ঠী মিলে ইসরায়েলে ব্যাপক হামলার পরিকল্পনা তৈরি করেছে বলে দাবি করছে ইসরায়েল। বর্তমান পরিস্থিতিকে ‘পেছনে না ফেরার মোড়’ বলে উল্লেখ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এমন পরিস্থিতির মধ্যে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিরাপত্তা ক্যাবিনেটের বৈঠকে অংশ নিয়েছেন।

এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়নি। তবে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

সুগন্ধা নদীর ভাঙনে দিশাহারা বাবুগঞ্জের মানুষ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে সুগন্ধা...

বিমান থেকেই আটক সিজেপির ৩ শীর্ষ নেতা, তালিকায় অভিজিৎ-দীপক

ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রা...

রায়পুরায় কুটির শিল্প ও পণ্য মেলা শুরু

নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেল...

নিষেধাজ্ঞার পরও পুতিনের কাছ থেকে ডিজেল কিনছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে রাশিয়ার কাছ থেকে বিপুল পরিম...

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, আমাদের পরিচয় বাংলাদেশি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা