আন্তর্জাতিক

উইঘুরদের হয়ে চীনের কাছে ৩৯ দেশের আহ্বান 

আন্তর্জাতিক ডেস্ক : জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের মানবাধিকারের প্রতি শ্রদ্ধা জানাতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে অন্তত ৩৯টি দেশ। একই সঙ্গে হংকংয়ের রাজনৈতিক পরস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে তারা। তবে দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে অন্য দেশের এ উদ্বেগে তাৎক্ষণিকভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং।

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিটির বৈঠকে জার্মানির নেতৃত্বে বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রসহ কানাডা, জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো ক্ষমতাধর দেশ রয়েছে। রয়েছেন ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ দেশ। আছে আলবেনিয়া, বসনিয়া, হাইতি, হন্ডুরাসের মতো দেশগুলোও।

জাতিসংঘে মানবাধিকার সংক্রান্ত এক সভার সময় জার্মান দূত ক্রিস্টোফ হেউজেন বলেন, মানবাধিকারের প্রতি সম্মান জানাতে আমরা চীনের প্রতি আহ্বান জানিয়েছি। বিশেষ করে জিনজিয়াং ও তিব্বত অঞ্চলে ধর্ম ও জাতিগত সংখ্যালঘু মানুষজনের অধিকারের প্রতি।”

বিবৃতিতে স্বাক্ষরদাতারা বলেছেন, “জিনজিয়াংয়ে মানবাধিকার পরিস্থিতি এবং সাম্প্রতিক সময়ে হংকংয়ে চীনের কার্যক্রম নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

জিনজিয়াংয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সেখানে জাতিসংঘের মানবাধিকার কমিশনারসহ স্বাধীন নিরপেক্ষ পর্যবেক্ষকদের প্রবেশে ত্বরিত, অর্থবহ ও অবাধ অনুমতি দিতে চীনের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা।

বিবৃতিতে উইঘুরদের মানবাধিকার পরিস্থিতি হংকংবাসীদের মতো হয়ে যায় কি-না সে ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়।

দেশগুলোর এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছেন জাতিসংঘে নিযুক্ত চীনের স্থানীয় প্রতিনিধি জাং জুন। তার দাবি, এই বিবৃতির লক্ষ্য দেশগুলোর মধ্যে ‘দ্বন্দ্ব উসকে দেওয়া’।

জাং বলেন, “তারা মিথ্যা তথ্য ছড়াচ্ছে, চীনের দুর্নাম করছে এবং চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে। চীন এসব অভিযোগের বিরোধিতা এবং প্রত্যাখ্যান করছে।”

সান নিউজ/ বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রুশ হামলায় অন্তত ১১ জন নিহত

ন্যাটো শীর্ষ সম্মেলনের আগের দিন ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্...

তেঁতুলঝোড়া ইউপিতে ভোগান্তি, সরকার হারাচ্ছে রাজস্ব 

সাভারের তেঁতুলাঝোড়া ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক...

হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু 

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুল...

খাগড়াছড়িতে ধর্ষকের মৃত্যুদন্ডের রায় 

খাগড়াছড়ির রামগড়ে দ্বিতীয় শ্রেনীতে পড়ুয়া সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ৬ জুলাই, ২০২৬ সোমবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা