আন্তর্জাতিক

তুরস্ককে ছাড়া শান্তি প্রক্রিয়া শুরু হতে পারে না : আজারবাইজান

আন্তর্জাতিক ডেস্ক : আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, নাগার্নো-কারাবাখ নিয়ে যেকোন শান্তি প্রক্রিয়ায় তুরস্ককে যুক্ত করতে হবে। নাগার্নো কারাবাখ নিয়ে যখন আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করেছে তখন তিনি একথা বললেন।

তিনি বলেন, “শান্তি প্রক্রিয়া অবশ্যই শুরু করতে হবে। চিরদিনের জন্য যুদ্ধ চলতে পারে না। সেক্ষেত্রে শান্তি আলোচনা যত তাড়াতাড়ি শুরু করা যায় ততই ভালো কিন্তু সে আলোচনায় তুরস্ককে রাখতেই হবে।”

সোমবার (৫ অক্টোবর) তুরস্কের টিআরটি হাবের গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট। তিনি বলেন, তুরস্ক হচ্ছে আঞ্চলিক একটি বড় উদীয়মান শক্তি এবং দক্ষিণ ককেশাস অঞ্চলের দেশ। আঙ্কারার অবস্থান অন্যদের প্রতি সতর্কবার্তা বলেও মন্তব্য করেন আলিয়েভ।

সাক্ষাৎকারে আজারবাইজানের প্রেসিডেন্ট বলেন, তার দেশের সেনারা কারাবাখের বেশ কিছু এলাকা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। এ অবস্থায় যুদ্ধবিরতি শুধুমাত্র তখনই সম্ভব হবে যখন আন্তর্জাতিক অঙ্গন থেকে বাকুকে এই নিশ্চয়তা দেয়া হবে যে, নাগার্নো-কারাবাখ অঞ্চল থেকে ইয়েরেভান সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করে নেবে।

ইলহাম আলিয়েভ বলেন, “আমরা অন্য কোনো দেশের ভূমির প্রতি নজর দেই নি কিন্তু আমাদের ভূখণ্ড আমাদের হাতেই থাকতে হবে।”

এর আগে রোববার জাতির উদ্দেশ্যে টেলিভিশনে দেয়া ভাষণে আলিয়েভ প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন, সেনা প্রত্যাহারের ব্যাপারে আর্মেনিয়া সুস্পষ্ট সময়সীমা ঘোষণা না করা পর্যন্ত আজারবাইজান যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাবে না।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা