আন্তর্জাতিক
হেপাটাইটিস সি ভাইরাসের গুরুত্বপূর্ণ তথ্য আবিস্কার

যৌথভাবে চিকিৎসায় নোবেল পেলেন ৩ জন

আন্তর্জাতিক ডেস্ক:

‘হেপাটাইটিস সি ভাইরাসের গুরুত্বপূর্ণ তথ্য আবিস্কারে জন্য’ চিকিৎসা ক্ষেত্রে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। হার্ভি জে অল্টার, মাইকেল হোগটন ও চার্লস এম রাইস। নোবেল জুরি বোর্ড জানিয়েছে, আমেরিকান হার্ভি জে অল্টার একা পুরস্কারের অর্ধেক এবং অধ্যাপক চার্লস এম রাইস ও ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হোগটন দুইজনে মিলে পাবেন বাকি অর্ধেক। জুরি বোর্ড এও জানিয়েছে, তিনজনকে ‘রক্তজনিত হেপাটাইটিসের বিরুদ্ধে লড়াইয়ে নির্ধারিত অবদানের জন্য’ সম্মানিত করা হয়েছে। এটি একটি বিশ্বব্যাপী স্বাস্থ্য সমস্যা। যা সারাবিশ্বের মানুষের মধ্যে সিরোসিস এবং লিভারের ক্যানসার সৃষ্টি করে।

নোবেলজয়ী এ তিন বিজ্ঞানী দুরারোগ্য হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু বিষয় বের করেছেন। যা থেকে রক্ত ​​পরীক্ষার মাধ্যমেই এই ভাইরাস শনাক্ত এবং নতুন ওষুধ আবিস্কার সম্ভব হয়েছে। গতকাল সোমবার (০৫ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে তাদের নাম ঘোষণা করে নোবেল কমিটি। আর চিকিৎসায় নোবেল দেওয়ার মাধ্যমে এ বছরের কর্মসূচি শুরু হয়েছে।

আজ মঙ্গলবার (০৬ অক্টোবর) পদার্থবিদ্যায়, বুধবার (০৭ অক্টোবর) রসায়নশাস্ত্রে, বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সাহিত্যে, শুক্রবার (০৯ অক্টোবর) শান্তিতে এবং আগামী সোমবার (১২ অক্টোবর) অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।এর আগে নোবেল ফাউন্ডেশন জানিয়েছিল, এবার ডিসেম্বরে নোবেল পুরস্কার দেওয়ার রাজকীয় অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে নোবেলজয়ীরা তাদের নিজ নিজ দেশে বসেই ওয়েবিনারে অংশগ্রহণের মাধ্যমে নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা