সংগৃহিত ছবি
আন্তর্জাতিক

লেবাননে ১০০ বছর পুরোনো মসজিদে হামলা

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের একটি পুরোনো মসজিদ লক্ষ্য করে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল এবং এতে মসজিদটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

আরও পড়ুন: লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৬৪৫

রোববার (১৩ অক্টোবর) মধ্যরাতে এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

দেশটির বার্তাসংস্থা জানিয়েছে, রাত ৩টা ৪৫ মিনিটে শত্রুবাহিনীর বিমান কেফার তিবনিত গ্রামের পুরোনো মসজিদ লক্ষ্য করে হামলা চালায়। এতে মসজিদটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

গ্রামটির মেয়র ফুয়াদ ইয়াসিন বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, আমাদের গ্রাম তাদের একটি প্রিয় স্থানকে হারিয়েছে। মসজিদটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ বিভিন্ন কারণে এটির পাশের চত্বরে আমাদের সবার পরিবারের সদস্যরা জড়ো হতেন। মসজিদটি কমপক্ষে ১০০ বছরের পুরোনো।

গত এক বছর ধরে দখলদার ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সংঘর্ষ চলছে। তবে ২৩ সেপ্টেম্বর থেকে তাদের মধ্যে অনানুষ্ঠানিক যুদ্ধ শুরু হয়।

ওইদিন থেকে এখন পর্যন্ত রাজধানী বৈরুতসহ লেবাননের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে অন্তত ২ হাজারের বেশি লেবাননির মৃত্যু হয়েছে। এছাড়া বাস্তুচ্যুত হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। সূত্র: এএফপি

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রধানমন্ত্রীর আসনে বসেই ঘটেছে এ ঘটনা: সালমান

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও...

সচেতনতা-প্রতিরোধে কমবে জলাতঙ্কে মৃত্যু

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষকরাই দেশের আসল ও শ্রেষ্ঠ মানু...

লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের...

রাতে তিন জেলায় পুলিশের অভিযান, আটক ১,০২৯

কিশোর অপরাধ দমনে চাঁদপুর, লক্ষ্মীপুর ও কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা