সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গাজায় শরণার্থী শিবিরে হামলা, নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক: গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শহরের শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ২২ জন নিহত হয়েছে। এ হামলায় নিহতদের মধ্যে নারী এবং শিশুরাও রয়েছে। এই ঘটনায় আরও ৯০ জন আহত হয়েছে।

আন্তর্জাতিক বার্ত সংস্থা ওয়াফা জানায়, শুক্রবার রাতে এই হামলায় জাবালিয়ায় ৪টি বসতবাড়ি ধ্বংস হয়ে গেছে। এর ফলে ২২ জন নিহত হন। তবে এখনো ১৪ জন নিখোঁজ রয়েছেন। এতে আশঙ্কা করা হচ্ছে, তারা এই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।

আরও পড়ুন: গাজায় নিহত ছাড়াল ৪২ হাজার ১০০

এদিকে, হামাস ইসরায়েলি এই হামলাকে ‘গণহত্যার ধারাবাহিকতা’ বলে অভিহিত করেছে। এ সময় সশস্ত্র গোষ্ঠীটির কাসেম ব্রিগেড দাবি করেন, তারা জাবালিয়ায় ইসরায়েলি বাহিনীর ১৫ সেনাকে লক্ষ্য করে বিস্ফোরক ডিভাইস ব্যবহার করেছে। এতে বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছেন।

আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) জানায়, হামলার জাবালিয়ায় আটকা পড়া হাজারও বেসামরিক নাগরিক বিপদের মুখে রয়েছে।

অপরদিকে, ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানে গত ১ সপ্তাহে গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। অন্যদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ৪২,১৭৫ জন নিহত এবং ৯৮,৩৩৬ জন আহত হয়েছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা