আন্তর্জাতিক

করোনা মোকাবিলায় ব্যর্থতা, শত শত কর্মকর্তার শাস্তি

আন্তর্জাতিক ডেস্ক:

দিকে দিকে মৃত্যূর খবর। মিনিটে মিনিটে রোগীর সংখ্যা বৃদ্ধি। শ্বাসরুদ্ধকর এক আতঙ্ক ঘরে-বাইরে। দুশ্চিন্তায় প্রতিটি পরিবার, উৎকণ্ঠায় প্রতিটি মানুষ। পুরো দেশই অবরুদ্ধ জানা-অজানা শঙ্কায়। পুরো দেশটাই যেন দুলছে অনিশ্চয়তার ভারী নিঃশ্বাসে।

অর্থ আর বিজ্ঞানে মহাবলীয়ান দেশটাও যেন অসহায় করোনা নামের ভাইরাসটির আগ্রাসী রূপের কাছে। চীনের সরকারি হিসেবেই আজ মঙ্গলবার পর্যন্ত করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০১৬ জনে। আক্রান্ত হয়েছেন আরও ৪২ হাজার ৬৩৮ জন। বিচলিত তাই মহাশক্তিধর সরকার- রাষ্ট্রশক্তি।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ব্যর্থতার দায়ে তাই শত শত কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে চীনা কর্তৃপক্ষ। এদের মধ্যে অনেক জেষ্ঠ্য কর্মকর্তারাও রয়েছেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যে হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশনের প্রধান ও ডেপুটি ডিরেক্টরকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া দেশটির স্থানীয় রেড ক্রসের ডেপুটি ডিরেক্টরকেও পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আরো কয়েকশো কর্মকর্তার বিরুদ্ধে বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে এবং সেইসঙ্গে সতর্কও করা হয়েছে অনেককে।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা, বেড়ে চলেছে মৃত্যূর সংখ্যাও।

এছাড়া চীনের বাইরে এই ভাইরাসে ফিলিপাইনে একজন এবং হংকংয়ে আরেক জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি বিশ্বের প্রায় ২৫ টি দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

এদিকে হংকংয়ের জনস্বাস্থ্য মহামারী বিষয়ক বিশেষজ্ঞ ও হংকং বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক গ্যাব্রিয়েল লিং দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণ করতে না পারলে এটি মহামারী আকারে বিশ্বের ৬০ শতাংশ মানুষ আক্রান্ত হতে পারেন ।

করোনাভাইরাসকে আইসবার্গের সঙ্গে তুলনা করে গ্যাব্রিয়েল লিং বলেন, সবচেয়ে বড় বিষয় হলো, এই আইসবার্গের আকার এবং আকৃতি নিরূপণ করা। বেশিরভাগ বিশেষজ্ঞই বলছেন, করোনাভাইরাসে আক্রান্ত প্রত্যেক ব্যক্তি অন্য প্রায় আড়াই জনের শরীরে এই ভাইরাসের বিস্তার ঘটাতে পারেন। যে কারণে এই সংক্রমণের হার ৬০ থেকে ৮০ শতাংশ হতে পারে।

এরইমধ্যে করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার কারণ অনুসন্ধানে চীনে বিশেষজ্ঞ তদন্ত দল পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সোমবার সংস্থাটির প্রধান টেড্রোস আধানোম বলেন, চীনে কখনও ভ্রমণ করেননি এমন মানুষের মধ্যেও করোনা ভাইরাস সংক্রমণের ব্যাপারটি উদ্বেগজনক। আর এটা ‘কেবল শুরু’ হতে পারে। সামনে আরও কঠিন সময় আসছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা