সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৫১

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পোলতাভায় রুশ হামলায় কমপক্ষে ৫১ জন নিহত হয়েছে। এসময়ে আরও শতাধিক মানুষ আহত হয়েছেন।

আরও পড়ুন : ইউক্রেনের অস্ত্রপ্রধানসহ ৪ মন্ত্রীর পদত্যাগ

বুধবার (৪ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি একে ‌‘দুঃখজনক হামলা’ বলে অভিহিত করেছেন। কিয়েভ জানায়, একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্র এবং একটি নিকটবর্তী হাসপাতালে হামলা চালানো হয়েছে। ওই হামলায় নিহতদের মধ্যে কতজন সামরিক সদস্য এবং কতজন বেসামরিক নাগরিক সে বিষয়টি নিশ্চিত করেনি স্থানীয় কর্তৃপক্ষ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়াকে এই হামলার জন্য মাশুল দিতে হবে। এদিকে ধ্বংসস্তূপ থেকে লোকজনকে উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

আরও পড়ুন : ইরানি জাহাজ ডুবে নিহত ৬

জেলেনস্কি বলেন, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার হামলায় ৫১ জন প্রাণ হারিয়ে। আহত হয়েছে আরও ২৭১ জন। এখনও অনেকেই ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। জেলেনস্কি জানান, যতটা সম্ভব লোকজনকে জীবিত উদ্ধার করতে সবকিছু করা হচ্ছে।

রাশিয়ার এই হামলার নিন্দা জানিয়েছে ওয়াশিংটন, বার্লিন এবং লন্ডন। অপরদিকে বাইডেন প্রতিশ্রুতি দিয়েছেন যে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থাসহ কিয়েভকে সব ধরনের সামরিক সহায়তা দিয়ে যাবে ওয়াশিংটন।

এদিকে মঙ্গোলিয়ায় সফর শেষ করে রাশিয়ার ভ্লাদিভোস্তোক শহর পরিদর্শন করেছেন পুতিন। গত বছর আন্তর্জাতিক আদালত (আইসিসি) তার ওপর গ্রেফতারি পরোয়ানা জারি করে। ওই গ্রেফতারি পরোয়ানা জারির পর প্রথমবারের মতো আইসিসির কোনো সদস্য দেশে সফর করলেন পুতিন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা