আন্তর্জাতিক

সীমান্তে নষ্ট হচ্ছে ২৭৫ ট্রাক পেঁয়াজ

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে ১৫ রুপি কেজি দরে পেঁয়াজ বিক্রি করছেন উত্তর ২৪ পরগনার জেলার দেগঙ্গার কয়েকজন ব্যবসায়ী। পোস্টার টানিয়ে শুরু হয়েছে পেঁয়াজ বিক্রি। কম দামে পেঁয়াজ কিনতে ক্রেতাদের দীর্ঘ ভীড়।

এক ব্যবসায়ী জানান, বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ। তাই ঘোজাডাঙা সীমান্তে দাঁড়িয়ে থাকা ট্রাকে টন টন পেঁয়াজ নষ্টের মুখে। সেই পেঁয়াজ কম দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা।

আনন্দবাজার জানায়, ঘোজাডাঙা ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কান্তি দত্ত বলেন, ১৪ সেপ্টেম্বর ভারতের পক্ষে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধের নির্দেশিকা জারি হতেই ক্ষতির মুখে পড়েছেন বহু ব্যবসায়ী। ২৭৫টি পেঁয়াজ ভর্তি ট্রাক আটকে গেছে সীমান্তে।

এক একটি ট্রাকে ১২-১৫ মেট্রিকটন পেঁয়াজ রয়েছে। কিছুটা পচন ধরতে শুরু করেছে। ইতোমধ্যে পেঁয়াজ ভর্তি বহু গাড়ি সীমান্ত থেকে ফিরে গেলেও এখনও ৫০-৬০টি লরি সীমান্তের বিভিন্ন পার্কিংয়ে দাঁড়িয়ে রয়েছে।

পেঁয়াজ রপ্তানি সঙ্গে যুক্ত ব্যবসায়ী নাসিরউদ্দিন বলেন, ‘কেন্দ্রের নির্দেশিকা জারি হওয়ার পরে সীমান্তে প্রায় ২৭৫টি পিয়াজ ভর্তি ট্রাক আটকে গেছে। এই পেঁয়াজ মূলত কেরালা ও মহারাষ্ট্র থেকে ঘোজাডাঙা সীমান্ত দিয়ে বাংলাদেশে নিয়ে যাওয়া হচ্ছিল। পচে যাওয়া পেঁয়াজ বিক্রি করতে না পারলে কোটি টাকার ক্ষতির মুখে পড়তে হবে। তাই যতটা সস্তায় সম্ভব, বাজারে বিক্রি করা হচ্ছে।’


সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা