সিসি বিরোধী বিক্ষোভে উত্তাল মিসর, একজনের মৃত্যু
আন্তর্জাতিক

সিসি বিরোধী বিক্ষোভে উত্তাল মিসর, একজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

গত কয়েক দিন ধরেই উত্তাল মিসর। রাজধানী কায়রোসহ বিভিন্ন শহরে চলছে প্রেসিডেন্ট আবদেল ফাত্তা এল-সিসি'র বিরুদ্ধে বিক্ষোভ। বিক্ষোভের ষষ্ঠদিন শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পুলিশের গুলিতে একজনের মৃত্যু হয়েছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা'র প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানী কায়রোসহ দেশটির বিভিন্ন শহরে সিসিবিরোধী ব্যাপক বিক্ষোভ হয়। আর এই বিক্ষোভের নাম দেওয়া হয়- ‘দ্রোহের শুক্রবার’।

বৃহত্তর কায়রো এলাকার হেলওয়ানে অনুষ্ঠিত এক মিছিলের ভিডিও ফুটেজে বিক্ষোভকারীদের বলতে শোনা যায়, ‘ভয় পাবেন না, জোরে বলুন- এল সিসিকে সরে যেতে হবে।’

গিজা এলাকার বিক্ষোভে দেখা গেছে, আন্দোলনকারীরা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন। দামিয়েত্তা শহর এলাকায় পুলিশ জনতার ওপর লাঠিপেটা করতে দেখা গেছে। শহরটির একটি এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলিও ছুড়েছে।

স্বায়ত্তশাসিত গিজা এলাকার আল-ব্লিদা গ্রামে বিক্ষোভে পুলিশের গুলিতে সামি ওয়াগদি নামে ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

কিছু কিছু জায়গায় রাত পর্যন্ত বিক্ষোভ চলে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব বিক্ষোভের ভিডিও ফুটেজ ছড়িয়ে পরলে, এখানেও বিক্ষোভ প্রকাশ করেন নেটিজেনরা।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

চার বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ১৭ নদীবন্দরে সতর্ক সংকেত

দেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী বুধবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত খুলনা...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা