আন্তর্জাতিক

শিল্পপতি থেকে দেউলিয়া অনিল আম্বানি!

আন্তর্জাতিক ডেস্কঃ

"সকাল বেলার আমির রে ভাই
ফকীর সন্ধ্যাবেলা"।

কবি নজরুলের এই কথাগুলোই যেন হুবহু মিলে গেল আম্বানির বাস্তব জীবনে। বিশ্বের একজন অন্যতম শীর্ষ ধনী মুকেশ আম্বানি। তার ভাই অনিল আম্বানিও ছিলেন শিল্পপতি। হয়ে গেছেন দেউলিয়া। এতটাই খারাপ অবস্থা যে, এখন মামলার খরচই চালাতে পারছেন না।

অনিল আম্বানি লন্ডনের আদালতকে জানিয়েছেন তাকে মামলার খরচ চালাতে গিয়ে সমস্ত গয়না বিক্রি দিতে হচ্ছে। বর্তমানে তার সমস্ত খরচ বহন করছে তার স্ত্রী এবং পরিবার। চীনের ব্যাংক গুলো তার কাছ থেকে বকেয়া পাওনা আদায় করতে আদালতের দ্বারস্থ হয়েছে। এরই প্রেক্ষিতে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আম্বানিকে লন্ডনের হাইকোর্টে হাজির হতে হয়েছিল।

ভিডিও লিংকের মাধ্যমে আম্বানি হাজির হয়েছিলেন এবং প্রায় তিন ঘণ্টা ধরে তিনি তার সম্পত্তি, দায়, খরচ সম্পর্কে প্রশ্নের মুখোমুখি হন। অনিল আম্বানি সেখানে দাবি করেন, তার দামি গাড়ি সম্পর্কে সংবাদমাধ্যমে যা ছড়িয়েছে তা রটনা। পাশাপাশি আদালতে উঠে আসে তিনি তার ছেলের কাছ থেকে ঋণ নিয়েছেন বলে।

আম্বানি আদালতের নির্দেশ অনুসারে ব্যাংক গুলোকে অর্থ মেটাতে ব্যর্থ হওয়ায় তার কাছে তার সেইসব সম্পত্তির তালিকা চাওয়া হয় যেগুলোর মূল্য ১,০০,০০০ কোটি ডলারের বেশি। পাশাপাশি গত ২৪ মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং ক্রেডিট কার্ড স্টেটমেন্ট চাওয়া হয়।

অনিল আম্বানি জানিয়েছিলেন তার সম্পত্তি এখন -ঋণাত্মক হয়ে গিয়েছে। যদিও চীনের ব্যাংক গুলো সে কথা মানতে চায়নি। উদাহরণ হিসেবে তার বিলাসবহুল জীবনযাত্রার কথা তোলা হয়। যদিও সেই প্রসঙ্গে তিনি তার ভাই মুকেশ আম্বানির কাছ থেকে সহায়তা পেয়েছেন বলে জানান।

ব্যাঙ্কগুলোর প্রতিনিধি আদালতকে জানান, অনিল আম্বানির দেওয়া তালিকা অসম্পূর্ণ।

এদিকে অনিল আম্বানি জানান, যেহেতু তিনি এখন ক্রেডিট কার্ড ব্যবহার করেন না তাই তার ক্রেডিট কার্ডের সাম্প্রতিক স্টেটমেন্ট নেই। ব্যাংকের আইনজীবী জানান, অনিল আম্বানি তার স্ত্রী টিনার কাছ থেকে ইয়াচ উপহার পেয়েছেন। সেখানে আম্বানি জানান, তার সমুদ্র পীড়া রয়েছে আর তিনি এবং তার পরিবার বহুদিন ইয়াচ ব্যবহার করেন না। সূত্র: টাইমস নাউ

সান নিউজ/ বিএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

আগামী সপ্তাহ থেকে আইএমএফের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ প্রস্তাবের সমস্ত খু...

জাতীয় দলে ফিরতে চান জাহানারা আলম

মানসিক স্বাস্থ্যজনিত জটিলতা ও ব্যক্তিগত নানা প্রতিকূলতার কারণে দীর্ঘ প্রায় দ...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা