আন্তর্জাতিক
টাইম ম্যাগাজিনের প্রতিবেদন

১শ প্রভাবশালীর তালিকায় বিলকিস বেগম

সান নিউজ ডেস্ক:

টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে প্রভাবশালী ১শ ব্যক্তির তালিকায় স্থান করে নিয়েছেন দিল্লিতে নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে লড়াই করে যাওয়া ৮২ বছর বয়সী বিলকিস বেগম। বিলকিস টানা ১০১ দিন ছিলেন শাহিনবাগের ওই ধরনা মঞ্চের সামনে।

করোনা ভাইরাস মহামারি সতর্কতায় গত ২৪ মার্চ পুলিশ ধরনা মঞ্চ তুলে দিলে বাড়ি যান বিলকিস। এই সময়ে বিলকিস ভারতজুড়ে সবার কাছে পরিচিতি পান ‘দাদি’ হিসেবে। সেই দাদিকেই ২০২০ সালের সেরা ১০০ প্রভাবশালীর তালিকায় রেখেছে বিখ্যাত এ ম্যাগাজিন।

প্রতি বছরই রাজনীতিক, ব্যবসায়ীসহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালীদের মধ্যে ১০০ জনকে বেছে নিয়ে এ তালিকা করে যুক্তরাষ্ট্রভিত্তিক এ ম্যাগাজিন। চলতি বছরের শত প্রভাবশালীর তালিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বলিউড তারকা আয়ুষ্মান খুরানার নামও আছে বলে জানিয়েছে বিবিসি।

এ তালিকায় দাদি বিলকিসের নাম আসায় ভারতজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধীরা ব্যাপক উচ্ছ্বসিত। শাহিনবাগে মুসলিম নারীদের যে দলটি শান্তিপূর্ণভাবে সিএএ বিরোধী কর্মসূচি পালন করেছিল, বিলকিস ছিলেন তাদের মুখ্য একজন।

টাইম ম্যাগাজিনে বিলকিসের প্রোফাইল লিখেছেন ভারতীয় সাংবাদিক ও লেখক রানা আইয়ুব। বিলকিসকে তিনি বর্ণনা করেছেন ‘প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হিসেবে’। তালিকাটির আইকন ক্যাটাগরির ১৬ নম্বর অবস্থানে রয়েছেন বিলকিস বেগম।

শাহিনবাগেই বাড়ি বিলকিসের। স্বামী মারা গেছেন প্রায় ১৫ বছর আগে। দুই সন্তানের কাছেই থাকেন তিনি। তার নেতৃত্বেই অসংখ্য ‘দাদির’ সমাগম ঘটেছিল শাহিনবাগে। মুখে মুখে ছড়িয়ে পড়েছিল বিলকিসের কথা। এরপরই অসংখ্য বৃদ্ধা ঘর থেকে বেরিয়ে আন্দোলনে যোগ দেন।

বিশেষ বিশেষ দিনে তার বক্তৃতা ঝড় তুলে দিতো শাহিনবাগের ওই চত্বরে। ২৬ জানুয়ারি সকালে রোহিত ভেমুলার মাকে নিয়ে ওই মঞ্চে দাঁড়িয়েই জাতীয় পতাকা উড়িয়েছিলেন দাদি। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে তার সাক্ষাৎকার।

তাকে বলতে শোনা গেছে, ‘মোদী-অমিত শাহ, আপনারা দেশের শাসক। সব ক্ষমতা আপনাদের হাতে। ভয় দেখিয়ে সবাইকে থামিয়ে দিতে চান আপনারা। কিন্তু আমায় পারবেন না। যতদিন প্রাণ আছে, আমি বলে যাব। একাই লড়ে যাব। ’

শাহিনবাগে গুলিবর্ষণের মুহূর্তে মঞ্চে বসেছিলেন দাদি। বলেছিলেন, ‘আসলে মানুষের আন্দোলনের চাপে ওরা ভয় পেয়েছে। তাই এভাবে দূর থেকে গুলি ছুড়ে ভয় দেখাতে চাইছে। ’

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

আগামী সপ্তাহ থেকে আইএমএফের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ প্রস্তাবের সমস্ত খু...

জাতীয় দলে ফিরতে চান জাহানারা আলম

মানসিক স্বাস্থ্যজনিত জটিলতা ও ব্যক্তিগত নানা প্রতিকূলতার কারণে দীর্ঘ প্রায় দ...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা