আন্তর্জাতিক

নির্বাচনে হারলে কি করবেন ট্রাম্প?

আন্তর্জাতিক ডেস্ক:

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেলে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরে অস্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৩ সেপ্টেম্বর) হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের দল হেরে যাওয়ায় নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকরা। হেরে গেলে শান্তিপূর্ণ উপায়ে প্রতিপক্ষ জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তর করবে কিনা এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ’আগে দেখি সামনে কি ঘটতে যাচ্ছে’।

এ বিষয়টি এড়িয়ে গিয়ে ব্যালট বাক্সে ভোট দেওয়া নিয়ে সমালোচনা করেন ট্রাম্প।

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে ২০২০ সালে নানাধরনের বাকবিতণ্ডা, নানা অভিযোগ পাল্টা অভিযোগ উঠেছে। কিন্তু এ বছরের প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম সবচেয়ে বিতর্কিত বিষয় হয়ে উঠেছে আমেরিকার ডাক ব্যবস্থা।

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান সমর্থকদের উদ্দেশ্যে বলছেন, ‘এবারের নির্বাচনে আমাদের হারার সম্ভাবনা একমাত্র একটা কারণেই- যদি নির্বাচনে কারচুপি হয়।’

তার প্রতিপক্ষ জো বাইডেন একটি টক শোতে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন, ‘প্রেসিডেন্ট এই নির্বাচন চুরি করতে যাচ্ছেন।’

সবচেয়ে নজিরবিহীন বিষয় হলো, এ প্রসঙ্গে তারা দুজনেই ডাক ব্যবস্থার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছেন। এ বছরের প্রেসিডেন্ট নির্বাচনে নজিরবিহীনভাবে আলোচনার কেন্দ্রে আমেরিকার ডাক ব্যবস্থা।

চার বছর আগের প্রেসিডেন্ট নির্বাচনে সামাজিক মাধ্যমে জনমত জরিপের সন্দেহজনক অ্যালগরিদম বা হিসাবনিকাশ, রুশ হ্যাকিং এবং গোপন দলিলপত্র ফাঁস এসব নিয়ে হুলুস্থুল হয়েছিল।

আগামী ০৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে বাকযুদ্ধে জড়াচ্ছেন বাইডেন এবং ট্রাম্প।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

আগামী সপ্তাহ থেকে আইএমএফের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ প্রস্তাবের সমস্ত খু...

জাতীয় দলে ফিরতে চান জাহানারা আলম

মানসিক স্বাস্থ্যজনিত জটিলতা ও ব্যক্তিগত নানা প্রতিকূলতার কারণে দীর্ঘ প্রায় দ...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা