২৮ আফগান পুলিশ হত্যা করেছে তালেবান
আন্তর্জাতিক

২৮ আফগান পুলিশ হত্যা করেছে তালেবান

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় উরুজগান প্রদেশের গিজাব জেলায় তালেবানের সঙ্গে যুদ্ধে পুলিশ বাহিনীর ২৮ সদস্য নিহত হয়েছেন। সরকার নিয়ন্ত্রিত এ জেলায় চলমান ব্যাপক লড়াইয়ে এটি সর্বশেষ প্রাণহানির ঘটনা। জেলাটি জঙ্গিদের হাতে চলে যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

স্থানীয় এক কর্মকর্তা জানান, পুলিশ সদস্যরা আত্মসমর্পণ করার পর তালেবান জঙ্গিরা তাদেরকে হত্যা করেন। তবে জঙ্গিরা তা নাকচ করে দিয়েছেন। এএফপি এ দাবি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।

গিজাব জেলায় গত কয়েকদিন ধরেই তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর ব্যাপক যুদ্ধ চলছে। তালেবানরা জেলাটির নিয়ন্ত্রণ নিতে আফগান পুলিশ ও সেনা ফাঁড়িতে একের পর এক হামলা চালাচ্ছেন।

উরুজগান গভর্নরের মুখপাত্র জালগাই এবাদি জানান, মঙ্গলবার আত্মসমর্পণ করলে তালেবান যোদ্ধারা স্থানীয় ও জাতীয় ২৮ পুলিশ সদস্যকে বাড়িতে চলে যাওয়ার সুযোগ দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু তাদের অস্ত্র নেওয়ার পর তালেবান জঙ্গিরা তাদের সকলকে হত্যা করেন।’

প্রাদেশিক পরিষদ প্রধান আমির মোহাম্মাদ বারেকজাই বলেন, সেখানে প্রচণ্ড লড়াই চলছে। এসব পুলিশ সদস্যকে আত্মসমর্পণের আগে না পরে হত্যা করা হয়েছে, সে বিষয়ে বারেকজাই কিছু বলেননি।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় তৃতীয় এক কর্মকর্তা নিহতের সংখ্যা ২৮ থেকে ৩০ জন বলে জানান। সেখান থেকে তিন পুলিশ সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়েছেন বলেও তিনি জানান।

এদিকে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

আগামী সপ্তাহ থেকে আইএমএফের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ প্রস্তাবের সমস্ত খু...

জাতীয় দলে ফিরতে চান জাহানারা আলম

মানসিক স্বাস্থ্যজনিত জটিলতা ও ব্যক্তিগত নানা প্রতিকূলতার কারণে দীর্ঘ প্রায় দ...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা