আন্তর্জাতিক

রাষ্ট্রপতির কাছে সুইডিশ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

সান নিউজ ডেস্ক:

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) নিজের পরিচয়পত্র পেশ করেছেন সুইডেনের নবনিযুক্ত রাষ্ট্রদূত আলেক্সান্দ্রা বার্গ ফন লিন্ডে। পরিচয়পর্ব শেষে বাংলাদেশ-সুইডেনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা করেন তারা।

অনুষ্ঠানের পর লিন্ডে জানান, দেশ ও জনগণের মধ্যে বন্ধুত্বের বিষয়টি অনেক ভূমিকা রাখে। বিশেষ করে বিশ্বব্যাপী বর্তমান চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হবার সময় সেটা আরও গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, সুইডেনের বাকি দল নিয়ে নিজেদের বাংলাদেশি অংশীদারদের সঙ্গে সম্মিলিতভাবে একটি শক্তিশালী অংশীদারিত্ব করার প্রত্যাশায় রয়েছেন তিনি।

এছাড়াও রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বাংলাদেশ-সুইডেনের প্রায় পঞ্চাশ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণের পাশাপাশি বছরের পর বছর ধরে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ার সঙ্গে সঙ্গে সম্পর্কগুলো আরও বিস্তৃত হয়েছে বলেও মন্তব্য করেন লিন্ডে।

সুইডিশ দূতাবাস জানায়, বাংলাদেশে অবস্থানরত প্রায় দশ লাখ রোহিঙ্গা শরণার্থীকে সহায়তা করার ক্ষেত্রে বাংলাদেশি প্রচেষ্টার অংশীদার হিসেবে রয়েছে সুইডেন।

এছাড়াও বাংলাদেশকে করোনা মহামারী মোকাবেলায় ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনা দিয়েছে স্টিফান লোফভেন প্রশাসন। ২০০৬ সালে সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন লিন্ডে। আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতার লক্ষ্যে বিগত দুই মন্ত্রীর প্রধান সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তার আগের দায়িত্বের মধ্যে আফগানিস্তান, ভারত এবং জাতিসংঘে সুইডেনের স্থায়ী মিশন অন্তর্ভুক্ত।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

গজারিয়াতে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা