তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান
আন্তর্জাতিক

কাশ্মীর ইস্যুকে 'জ্বলন্ত সমস্যা' আখ্যা দিলেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক:

কাশ্মীর সঙ্কটকে ‘জ্বলন্ত সমস্যা‘ অ্যাখা দিয়ে দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে এর সমাধানের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভার্চুয়ালি বক্তব্যে কাশ্মীর ইস্যু তুলে ধরেন তিনি। জাতিসংঘের প্রস্তাব ও কাশ্মীরিদের প্রত্যাশা মেনে এই সমস্যার সমাধান করা প্রয়োজন মনে করেন এরদোয়ান।

ভাষণে এরদোয়ান বলেন, দক্ষিণ এশিয়ার শান্তি এবং স্থিতিশীলতার জন্য কাশ্মীরে সংঘাত একটি জ্বলন্ত ইস্যু । জাতিসংঘের প্রস্তাব ও বিশেষ করে কাশ্মীরের মানুষের প্রত্যাশা মেনে সমস্যার সমাধান করার পক্ষে আমরা।

তুর্কি প্রেসিডেন্টের কাশ্মীর নিয়ে বক্তব্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া এক টুইট বার্তায় ক্ষোভ প্রকাশ করেন জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি। বলেন, তুরস্ককে অন্য দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানো শিখতে হবে। তুরস্কের নীতিতে এর প্রতিফলন থাকা দরকার বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ‘ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর নিয়ে তুরস্কের প্রেসিডেন্টের মন্তব্য নজরে এসেছে। ওই বক্তব্যে স্পষ্টভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা হয়েছে। দিল্লি কখনোই বিদেশি হস্তক্ষেপ বরদাশত করবে না।’

গত এক বছরে পাকিস্তানের মিত্র দেশ তুরস্ক আন্তর্জাতিক মঞ্চে বেশ কয়েকবার কাশ্মীর ইস্যু তুলেছে। তবে ভারত বারবার এটিকে নিজেদের অভ্যন্তরীণ বিষয় বলে দাবি করেছে। গত সপ্তাহে কাশ্মীর ইস্যুতে কথা বলায় তুরস্ক, পাকিস্তান এবং ওআইসি-র নিন্দা করেছিল ভারত।

কাশ্মীর ইস্যুতে মুসলিম দেশগুলোর জোট ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের একটি বিশেষ বৈঠক আহ্বানের প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে সৌদি আরবও। এ নিয়ে চাপ প্রয়োগ করায় পাকিস্তানের সঙ্গে ৬২০ কোটি ডলারের ঋণ ও তেল সরবরাহের চুক্তি বাতিল করে রিয়াদ।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা