দক্ষিণ কোরীয়ার কর্মকর্তাকে ‘হত্যার পর পুড়িয়ে দিয়েছে' উত্তর কোরিয়া
আন্তর্জাতিক

দক্ষিণ কোরীয়ার কর্মকর্তাকে ‘হত্যার পর পুড়িয়ে দিয়েছে' উত্তর কোরিয়া!

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তাকে গুলি করে হত্যার পর তার মৃতদেহও পুড়িয়ে ফেলেছে উত্তর কোরিয়া। এমন দাবি করেছে সিউল।

করোনাভাইরাসের প্রবেশ ঠেকাতে উত্তর কোরিয়া সীমান্তে কঠোর নজরদারির যে নির্দেশ দিয়েছে বলে ধারণা করা হয়, সে কারণেই দেশটির সৈন্যরা দক্ষিণের ওই কর্মকর্তাকে গুলি করে হত্যা করেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ব্লুমবার্গ জানায়, সোমবার (২১ সেপ্টেম্বর) উত্তর কোরিয়ার সীমানা থেকে ১০ কিলোমিটার দূরে থাকা অবস্থায় ৪৭ বছর বয়সী ওই মৎস্য কর্মকর্তা একটি টহল নৌকা থেকে নিখোঁজ হন। পরে অনেক খোঁজ করেও তার সন্ধান মেলেনি।

তবে হঠাৎ কেন তিনি উত্তরের সীমান্ত এলাকায় যান, এ বিষয়ে ব্যাখা দেয়নি সিউল।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিবৃতিতে দক্ষিণের শীষ কর্মকর্তা জেনারেল আন ইয়ং-হো বলেন, ‘আমাদের সেনাবাহিনী এ ধরনের বর্বরতার কঠোর প্রতিবাদ জানাচ্ছে। উত্তর কোরিয়ার কাছে এ ঘটনার ব্যাখ্যা চাইছি এবং দোষীদের শাস্তি দেওয়ারও দাবি জানাচ্ছি।’

দক্ষিণ কোরিয়ার কর্মকর্তা নিখোঁজ হওয়া নিয়ে দু’দেশের মধ্যে আবারো সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বলেও আভাস পাওয়া যাচ্ছে। তবে সিউলের পক্ষ থেকে ব্যাখা চাওয়া নিয়ে পিয়ংইয়ং এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

আগামী সপ্তাহ থেকে আইএমএফের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ প্রস্তাবের সমস্ত খু...

জাতীয় দলে ফিরতে চান জাহানারা আলম

মানসিক স্বাস্থ্যজনিত জটিলতা ও ব্যক্তিগত নানা প্রতিকূলতার কারণে দীর্ঘ প্রায় দ...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা