‘সিংহের লেজ’ নিয়ে নাড়াচাড়া না করতে ট্রাম্পকে হুঁশিয়ারি
আন্তর্জাতিক

‘সিংহের লেজ’ নিয়ে নাড়াচাড়া না করতে ট্রাম্পকে হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যেকোনো বিদ্বেষী পদক্ষেপের জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান।

‘সিংহের লেজ নিয়ে নাড়াচাড়া করা’র ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে দিয়েছেন তিনি।

ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পক্ষে সাফাই গেয়ে সম্প্রতি ট্রাম্প জাতিসংঘে যে বক্তব্য দিয়েছেন দেহকান তার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বৃহস্পতিবার ইরানের পশ্চিমাঞ্চলীয় হামেদান প্রদেশে দেয়া এক বক্তৃতায় সাবেক প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘যে জাতিসংঘের হওয়া উচিত ছিল শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু সেখানে দাঁড়িয়ে ট্রাম্প গর্বের সঙ্গে জেনারেল সোলাইমানিকে হত্যার নির্দেশ প্রদানের কথা ঘোষণা করেন। অথচ এই ট্রাম্পই আবার নিজেকে বিশ্ব নেতা, মানবাধিকার ও সভ্যতার বিনির্মাণকারী দাবি করেন।’

ট্রাম্পের সরাসরি নির্দেশে চলতি বছরের ৩ জানুয়ারি জেনারেল সোলাইমানিকে ইরাকের রাজধানী বাগদাদে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে সন্ত্রাসী মার্কিন সেনারা।

ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা দেহকান বলেন, ‘যুক্তরাষ্ট্রএ পর্যন্ত তার কৃতকর্ম থেকে অনেক শিক্ষা পেয়েছে। তারপরও ধারনা করা হচ্ছে দেশটি কিছু ভুল ও অপরিপক্ক হিসাবনিকাশের ওপর ভিত্তি করে ইরানের বিরুদ্ধে নতুন করে একটি ফ্রন্ট গঠনের চেষ্টা করছে। কিন্তু আমেরিকার এই পদক্ষেপের অনুশোচনামূলক জবাব দেয়া হবে।’

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

আগামী সপ্তাহ থেকে আইএমএফের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ প্রস্তাবের সমস্ত খু...

জাতীয় দলে ফিরতে চান জাহানারা আলম

মানসিক স্বাস্থ্যজনিত জটিলতা ও ব্যক্তিগত নানা প্রতিকূলতার কারণে দীর্ঘ প্রায় দ...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা