লিবিয়ায় নৌকাডুবিতে বাংলাদেশিসহ ১৬ জনের মৃত্যুর আশঙ্কা
আন্তর্জাতিক

লিবিয়ায় নৌকাডুবে বাংলাদেশিসহ ১৬ জনের মৃত্যুর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক:

লিবিয়া উপকূলে নৌকা ডুবিতে বাংলাদেশিসহ ১৬ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর জীবিত উদ্ধার করা হয়েছে ২২ জনকে। এদের মধ্যে বাংলাদেশিও রয়েছে। এরই মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে তাঁদের দুইজন সিরিয়া এবং একজন ঘানার নাগরিক।

কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এর উদ্বৃতি দিয়ে আল-জাজিরা জানায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে শরণার্থী ‌ও অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা লিবিয়ার উপকূলে ডুবে যায়। দুর্ঘটনার পর বাংলাদেশিসহ ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ছাড়া এতে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো ১৩ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সবার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, নৌকাডুবির পর যে ২২ জনকে উদ্ধার করা হয়েছে তাঁরা মিশর, বাংলাদেশ, ইথিওপিয়া, নাইজার, সোমালিয়া, সিরিয়া এবং ঘানার নাগরিক। তাঁদেরকে লিবিয়ার একটি ক্যাম্পে সাময়িকভাবে আশ্রয় দেওয়া হয়েছে।

আইওএমের মুখপাত্র সাফা মেশেলি উদ্বৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশীরা লিবিয়ার উপকূলরক্ষীদের সঙ্গে যোগসাজস করে মাছ ধরার নৌকায় ইউরোপে ঢোকার চেষ্টা করছিলেন।

এ নিয়ে চলতি এটি দ্বিতীয় নৌকাডুবির ঘটনা। এর আগে গত ১৫ সেপ্টেম্বর দেশটির উপকূলে নৌকাডুবির ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু হয়।

ইউরোপ পৌঁছানোর জন্য অভিবাসী এবং শরণার্থীদের প্রধান প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হচ্ছে লিবিয়া।

আইওএম-এর তথ্য অনুসারে, দেশটিতে বর্তমানে ছয় লাখ ৩৬ হাজারেরও বেশি শরণার্থী এবং অভিবাসনপ্রত্যাশী রয়েছেন। যুদ্ধ ও হানাহানিতে লিপ্ত বিশ্বের বিভিন্ন দেশের শরণার্থীরা অভিবাসনের প্রত্যাশায় ইউরোপে প্রবেশের জন্য লিবিয়াকে প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করছেন। তবে সাগরপথের এ রুটটি বিশ্বের ভয়ঙ্কর রুটগুলোর একটি।

আইওএম-এর তথ্য আরও বলছে, কেবল চলতি বছরই আফ্রিকার উপকূল থেকে ইউরোপে প্রবেশ করতে গিয়ে ভূমধ্যসাগরীয় অঞ্চলে ৬২০ জনের সলিল সমাধি হয়েছে। আর ২০১৪ সাল থেকে এ পর্যন্ত বিপজ্জনক এই সমুদ্রযাত্রায় মারা গেছেন অন্তত ২০ হাজার মানুষ।

সাননিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

আগামী সপ্তাহ থেকে আইএমএফের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ প্রস্তাবের সমস্ত খু...

জাতীয় দলে ফিরতে চান জাহানারা আলম

মানসিক স্বাস্থ্যজনিত জটিলতা ও ব্যক্তিগত নানা প্রতিকূলতার কারণে দীর্ঘ প্রায় দ...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা