সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইসরায়েল-হামাস জরুরি বৈঠক 

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের হস্তান্তরের জন্য আগামী ১৫ আগস্ট হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের জরুরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছে যুদ্ধের মধ্যস্থতাকারী ৩ দেশ যুক্তরাষ্ট্র, মিসর এবং কাতার।

আরও পড়ুন: ইসরায়েলি হামলা, নিহত ৩০

বৃহস্পতিবার (৮ আগস্ট) একটি যৌথ বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্র, কাতার এবং মিসরের কর্মকর্তারা, যারা এই যুদ্ধের শুরু থেকেই দু’পক্ষের মধ্যে মধ্যস্থতা করে আসছেন।

বিবৃতিতে তারা বলেন, যুদ্ধবিরতি চুক্তির একটি ফ্রেমওয়ার্ক গঠিত হয়েছে, তবে এর বিস্তারিত রূপ এবং প্রয়োজনীয় শর্তগুলো এখনও সম্পূর্ণ হয়নি। চুক্তিটি সম্পূর্ণ করতে হলে দু’পক্ষের আলোচনায় বসা প্রয়োজন। চুক্তিটি সম্পূর্ণ করার জন্য আগামী ১৫ আগস্ট অবশ্যই দু’পক্ষকে জরুরিভিত্তিতে আলোচনায় বসতে হবে। এখন আর বিলম্ব করার মতো পরিস্থিতি আর আমাদের হাতে নেই। এখন জিম্মিদের মুক্ত করার, যুদ্ধবিরতি শুরু হওয়ার এবং শান্তিচুক্তিতে পৌঁছানোর সময়। মিসরের রাজধানী কায়রো কিংবা কাতারের রাজধানী দোহায় এই বৈঠক হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: গাজায় প্রাণহানি বেড়ে প্রায় ৩৯ হাজার ৭০০

মধ্যস্থতাকারীদের এই আহ্বানকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন এই চুক্তির কাঠামো চুড়ান্ত কতে ইসরায়েলের প্রতিনিধিরা সেই বৈঠকে উপস্থিত থাকবেন। তবে হামাস থেকে এখন পর্যন্ত এ ইস্যুতে কোনো প্রতিক্রিয়া আসেনি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসলায়েলের ভূখণ্ডে হামাস যোদ্ধাদের অতর্কিত হামলার পর সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে। ইসরায়েলে হামাস যোদ্ধাদের হামলায় নিহত হয়েছিলেন ১ হাজার ২০০ জন মানুষ, সেই সঙ্গে ২৪০ জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে গিয়েছিল যোদ্ধারা।

অপরদিকে ইসরায়েলি বাহিনীর গত ১০ মাসের অভিযানে গাজায় নিহত হয়েছেন ৪০ হাজারেরও বেশি মানুষ, আহত হয়েছেন ১ লাখের ওপর এবং গাজা উপত্যকা সম্পূর্ণ ধ্বংস্তূপে পরিণত হয়েছে। সূত্র : রয়টার্স

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের দাবি ইয়েমেনের

সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কার্...

টেকনাফে সাড়ে ৫ লাখ ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার পি...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

বিএনপি নেতা সিদ্দিকুর রহমান নাহিদকে মেয়র পদে চায় নরসিংদী পৌরবাসী

গুম এর শিকার বার বার কারা নির্যাযিত নেতা নরসিংদী জ...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা