সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইয়েমেনে বন্যায় নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হোদেইদায় ব্যাপক বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যায় অন্তত ৪০ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও ৫ জন।

আরও পড়ুন : গাজায় ইসরায়েলি হামলা, নিহত ২৪

বৃহস্পতিবার (৮ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে প্রদেশটির প্রশাসনিক কর্মকর্তারা।

হোদেইদা প্রদেশটির নিয়ন্ত্রণ হুথি বিদ্রোহীদের হাতে। প্রশাসনিক কর্মকর্তারা জানায়, সোম-মঙ্গলবারের ব্যাপক বর্ষণে প্রদেশের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। বুধবার পর্যন্ত উপদ্রুত বিভিন্ন এলাকার ৫ শ’রও বেশি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। তবে বন্যার কারণে রাস্তাঘাট ডুবে যাওয়ায় বিলম্বিত হচ্ছে উদ্ধার তৎপরতা।

জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সংস্থা ইউএনওসিএইচএ জানিয়েছে, বন্যায় হোদেইদা প্রদেশের হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। দাতা দেশ এবং সংস্থাগুলোকে বন্যার্তদের জন্য সহায়তা প্রদানের অনুরোধও জানিয়েছে ইউএনওসিএইচএ।

আরও পড়ুন : কর্মীদের ফিরিয়ে নিচ্ছে ভারত

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে গৃহযুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ এই দেশটির বর্তমানে জনগণ বর্তমানে চরম দারিদ্র্য ও আর্থিক দুর্দশার মধ্যে দিনযাপন করছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

নোবিপ্রবির অর্থনীতি বিভাগে ‘এলিনর্স কমন কর্নার’ টি-স্টল উদ্বোধন

‎নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...

উলিপুরে জমির টপ সয়েল কেটে বিক্রির অপরাধে জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে ফসলি জমি থেকে অবৈধভাবে টপ সয়েল...

ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে  হেলপার নিহত, আহত ২৫

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ঝালকাঠির নলছিটি উপজেলার...

রাঙ্গাবালীতে হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি নিয়ে বিরোধের জেরে হাইক...

রাজধানীতে নিষিদ্ধ আ. লীগের ১০৭ সদস্য গ্রেপ্তার

নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমাতে রাজধানীতে ব্লক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা