সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইথিওপিয়ায় ভূমিধস, নিহত ২২৯

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় ভূমিধসের ফলে কমপক্ষে ২২৯ জন নিহত হয়েছেন। ২টি পৃথক ভূমিধসের মাধ্যমে এই প্রাণহানির ঘটনা ঘটে। এ সময় নিহতদের মধ্যে বহু নারীও রয়েছেন।

মঙ্গলবার (২৩ জুলাই) রাতে ১ প্রতিবেদনে এই তথ্যটি জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

আরও পড়ুন: চীনে শপিং মলে আগুন, নিহত ১৬

প্রতিবেদনটিতে বলা হয়েছে, দক্ষিণ ইথিওপিয়ায় ২টি ভূমিধসের ফলে ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানান কর্তৃপক্ষ। এরই মধ্যে দেশটির গোফা জোনের প্রত্যন্ত অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে ১ম ভূমিধসের ঘটনা ঘটে গত সোমবার (২২ জুলাই)।

১ম ভূমিধসের পর সেখানে সাহায্যের জন্য জড়ো হওয়া লোকেরা ২য় ভূমিধসের ঘটনায় চাপা পড়েন বলে মঙ্গলবার (২৩ জুলাই) দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

এ সময় স্থানীয় যোগাযোগ বিষয়ক বিভাগ ১বিবৃতিতে জানিয়েছে, সোমবার গোফা জোনের কেনচো-শাচা এলাকায় বিপর্যয়ের পরে কমপক্ষে ১৪৮ জন পুরুষ এবং ৮১ জন নারী নিহত হয়েছে। এরপর দক্ষিণাঞ্চলীয় আঞ্চলিক রাজ্যের প্রতিনিধি আলেমায়েহু বাউদি মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন এবং বলেছেন, ‘তল্লাশি ও উদ্ধারের প্রচেষ্টা চলছে’।

আরও পড়ুন: গাজায় আরও ৮১ ফিলিস্তিনি নিহত

অপরদিকে ভূমিধসের ঘটনার পর ৫ জনকে কাদা থেকে জীবিত টেনে তোলা সম্ভব হয়েছে। তারা এখন চিকিৎসাধীন রয়েছেন বলে জানান, সরকারি মালিকানাধীন ইথিওপিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (ইবিসি)।

দাগেমাউই আইলেকে উদ্ধৃত করে ইবিসি জানান, এই ঘটনায় নিহতদের বেশিরভাগই এমন মানুষ যারা প্রাথমিক ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১টি বাড়ির বাসিন্দাদের সাহায্য করতে ঘটনাস্থলে গিয়েছিলেন এবং এর পরে ২য় ভূমিধসে তারা জীবন্ত চাপা পড়েন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা