ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক
চোখ রাঙাচ্ছে রেমাল

পশ্চিমবঙ্গের ৬ জেলায় ‘রেড অ্যালার্ট’ জারি

আন্তর্জাতিক ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রেমাল’ আজ সন্ধ্যার পর বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সংলগ্ন উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে কলকাতা আলিপুর আবহাওয়া অধিদফতর।

আরও পড়ুন: ধেয়ে আসছে রেমাল, উপকূলে আতংক

রোববার (২৬ মে) সকালে আলিপুর দফতর জানায়, ‘রেমাল’ ধীরে ধীরে উপকূলের দিকে এগিয়ে আসছে। এটি সন্ধ্যার পর পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপ ও বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়ার মধ্য দিয়ে স্থলভাগের ওপর আঘাত হানতে পারে।

এসব এলাকায় ঘণ্টায় ১১০-১২০ কিমি গতিতে বাতাস বয়ে যেতে পারে এবং একপর্যায়ে তা বেড়ে ১৩৫ কিমি পর্যন্ত হতে পারে।

আরও পড়ুন: ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্প

রেমালের কারণে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় দমকা বাতাসের পাশাপাশি বৃষ্টি শুরু হয়েছে। এসব এলাকায় সোমবার (২৭ মে) ও মঙ্গলবারের (২৮ মে) জন্য ‘রেড অ্যালার্ট’ বা লাল সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়টির কারণে কলকাতা বিমানবন্দরে ২১ ঘণ্টা বিমান ওঠা-নামা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে বহু আন্তর্জাতিক ফ্লাইটসহ প্রায় ৪০০টি ফ্লাইট বাতিল হয়েছে।

আরও পড়ুন: বঙ্গবন্ধু টানেল সাময়িক বন্ধ থাকবে

এক প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে আজ দুপুর ১২টা থেকে আগামীকাল সকাল ৯টা পর্যন্ত ২১ ঘণ্টা পরিষেবা বন্ধ ঘোষণা করেছে কলকাতা বিমানবন্দর।

এছাড়া শিয়ালদহ দক্ষিণ ও বারাসাত-হাসনাবাদ শাখায় আজ রাত ১১টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা