ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বেলুচিস্তানে বন্দুক হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তানে বন্দুক হামলায় ৭ জন নিহত হয়েছেন। এছাড়া আরও একজন আহত হয়েছেন। হতাহতরা সবাই স্থানীয় একটি সেলুনের কর্মী ছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুন: গাজায় গণকবরের সন্ধান, ৪৯ লাশ উদ্ধার

বুধবার (৮ মে) ভোররাতে বেলুচিস্তান প্রদেশের গোয়াদার জেলার সুরবন্দরে এ ঘটনা ঘটে। দেশটির সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল রাত ৩টার দিকে স্থানীয় আবাসিক কোয়ার্টারে প্রবেশ করে হামলা চালান বন্দুকধারীরা। সে সময় হতাহতরা ঘুমন্ত অবস্থায় ছিলেন।

সংবাদ মাধ্যমটিকে গোয়াদারের জ্যেষ্ঠ পুলিশ সুপার (এসএসপি) জোহাইব মহসিন বলেন, নিহতরা গোয়াদার থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে সুরবন্দরে একটি সেলুনে কাজ করতেন। তাদের সবাই পাঞ্জাবের খানেওয়াল ও লোধরান জেলার বাসিন্দা। আর আহত ব্যক্তি খানেওয়ালের মিয়া চান্নু এলাকার বাসিন্দা।

আরও পড়ুন: মহারাষ্ট্রে কৃষকের আত্মহত্যা বেড়েছে

ঘটনার পর হতাহতদের গোয়াদার হাসপাতালে স্থানান্তর করে পুলিশ। জোহাইব মহসিন জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন। এ ঘটনার তদন্ত চলছে। সেই সঙ্গে হামলাকারীদের খুঁজে বের করতে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে।

গোয়াদারের জেলা প্রশাসক (ডিসি) হামুদুর রহমান জানান, ৪টি অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো পরিবারের কাছে পৌঁছে দেয়া হয়েছে। আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর করাচিতে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন: মে মাসে ৮ দিনেই বজ্রপাতে ৪৩ মৃত্যু

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রদেশের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি। তিনি তীব্র নিন্দা জানিয়ে ঘটনাটিকে ‘উন্মুক্ত সন্ত্রাসবাদ’ বলে আখ্যা দেন। পাশাপাশি হতাহতদের পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহায়তা করার ও হামলাকারীদের যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

এক বিবৃতিতে এ হামলার ঘটনায় নিন্দা জানানোর পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেছেন, এ হামলা দেশের শত্রুদের কাপুরুষোচিত কাজ। আমরা সন্ত্রাসবাদকে শিকড় থেকে নির্মূল করতে বদ্ধপরিকর। সূত্র: ডন

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

আলোচিত কলেজছাত্র রাকিব হত্যা: মূল আসামি গ্রেপ্তার

রাজধানীর বহুল আলোচিত কলেজছাত্র রাকিব ইসলাম হত্যা ম...

গোল ও অ্যাসিস্টে স্মরনীয় বিদায় মহাতারকা মেসির

আর্জেন্টিনার জার্সিতে আন্তর্জাতিক ক্যারিয়ারের আরেক...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দর ও কয়েকটি সেনাঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্...

বিজয়কে রোজ ১৫ বার ‘ভালোবাসি’ বলেন রাশমিকা

দীর্ঘ আট বছরের সম্পর্কের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা