আল কায়দার ৯ জঙ্গি আটক
আন্তর্জাতিক

আল কায়দার ৯ জঙ্গি আটক

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গ এবং কেরালা রাজ্যে অভিযান চালিয়ে জঙ্গি গোষ্ঠী আল কায়দার ৯ সদস্যকে আটক করেছে দেশটির ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোররাতে কেরালার এরনাকুলাম এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এনআইএ-র পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, এই দলটি ভারতের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার মাধ্যমে সাধারণ মানুষকে হত্যার পরিকল্পনা করেছিল।

৯ জনের মধ্যে ৬ জনকে পশ্চিমবঙ্গ এবং বাকি ৩ জনকে দক্ষিণের রাজ্য কেরালা থেকে গ্রেপ্তার করা হয়। মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার ৬ জন- নাজমুস সাকিব, আবু সুফিয়ান, মইনুল মণ্ডল, লিউ ইয়ান আহমেদ, আল মামুন কামাল, আতিউর রহমান এবং কেরালার এর্নাকুলামের ৩ জন হল- মুরশিদ হাসান, ইয়াকুব বিশ্বাস এবং মোশারফ হোসেন।

এনআইয়ের দাবি, তারা পাকিস্তানে পৃষ্ঠপোষকতা পাওয়া আল কায়দা জঙ্গিদের সঙ্গে সংশ্লিষ্ট। তাদেরকে নিজ নিজ রাজ্যের আদালতে উপস্থাপন করা হবে।

এ বিষয়ে জানতে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা চেষ্টা করে সাড়া পাওয়া যায়নি।

সান নিউজ/আরএইচ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদুল আজহার দিন নির্ধারণে চাঁদ দেখা কমিটির বৈঠক সোমবার

আসন্ন পবিত্র ঈদুল আজহার সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ...

বেরোবির সাবেক উপাচার্যকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি র...

ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

দেশে হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশুর মৃত্যুর প্রেক...

মিরপুরে শাহ আলীর মাজারে হামলায় মামলা, গ্রেপ্তার ৩

রাজধানীর মিরপুরে হজরত শাহ আলী (র.) মাজারে হামলা ও...

জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় তদন্ত কমিটি গঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক শিক্ষার্থীকে...

সৌদি আরবে ২৭ মে ঈদুল আজহা 

সৌদি আরবে রোববার (১৭ মে) পবিত্র জিলহজ মাসের চাঁদ দ...

প্রনস পরিবারের বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ

প্রসঙ্গ নজরুল-সঙ্গীতের (প্রনস) আয়োজনে অনুষ্ঠিত হলো...

সবচেয়ে বড় রকেট উৎক্ষেপণ করতে যাচ্ছে স্পেসএক্স

এহাকাশ বিজ্ঞানে নতুন এক ইতিহাস তৈরি হতে যাচ্ছে। আগ...

টাইটানিক ডুবিয়ে দেওয়া হিমশৈল যেভাবে তৈরি

১৯১২ সালের ১৪ এপ্রিল রাত ১১টা ৪০ মিনিট। উত্তর আটলা...

ডুয়েটে ভিসি ইস্যুতে রণক্ষেত্র, আহত ১৫

নতুন উপাচার্য নিয়োগ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা