লেবাননে সরকার গঠনে বাধা দিচ্ছে আমেরিকা
আন্তর্জাতিক

লেবাননে সরকার গঠনে বাধা দিচ্ছে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্কঃ

লেবাননে নতুন সরকার গঠনের ক্ষেত্রে মার্কিন সরকার বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ হিজবুল্লাহর। মার্কিন সরকারের এই তৎপরতার কড়া নিন্দা জানিয়েছে হিজবুল্লাহ।

হিজবুল্লাহর সংসদীয় জোট এক বিবৃতিতে বলেছে, লেবাননের সরকার গঠনে বাধা দেয়ার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন অন্যতম দায়ী। তবে নতুন মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে এখনো তারা আশাবাদী।

গত ৮ সেপ্টেম্বর লেবানন সরকারের সাবেক দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা। হিজবুল্লাহর সঙ্গে দুই মন্ত্রীর সম্পর্ক রয়েছে বলে অভিযোগ ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের। লেবাননের রাজনীতি থেকে হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে ফেলার চেষ্টা করছে আমেরিকা।

যে সাবেক দুই মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা সে ব্যাপারে হিজবুল্লাহ বলেছে, হিজবুল্লার হয়ে লেবাননের মন্ত্রিসভায় কোনো ব্যক্তি প্রতিনিধিত্ব করছেন না।

৮ সেপ্টেম্বর মার্কিন অর্থ মন্ত্রণালয় লেবাননের সাবেক অর্থমন্ত্রী আলী হাসান খলিল এবং সাবেক পরিবহনমন্ত্রী ইউসেফ ফেনিয়ানোসের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। আমেরিকায় এই দুই মন্ত্রীর সম্পদ জব্দের ঘোষণার পাশাপাশি মার্কিন অর্থ মন্ত্রণালয় বলেছে, যারা তাদের সঙ্গে আর্থিক লেনদেন করবে তাদেরকে অপরাধমূলক তৎপরতার দায়ে শাস্তির আওতায় আনা হবে।

সান নিউজ/ বিএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা