ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বর্জন ইস্যু সম্পর্ক নষ্ট করতে পারবে না

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের ডাক ২ দেশের সম্পর্কের গভীরতা নষ্ট করতে পারবে না। ২ দেশের সম্পর্কের ব্যাপ্তি সর্বগামী। এ সম্পর্ক এমনই থাকবে।

আরও পড়ুন: মিয়ানমারের রাজধানীতে বিদ্রোহীদের হামলা

সম্প্রতি এক প্রেস ব্রিফিংয়ে ‘ইন্ডিয়া আউট ক্যাম্পেইন’ সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এ সময় তিনি অর্থনীতি, বিনিয়োগ, উন্নয়ন, যোগাযোগ ও জনগণের মধ্যে বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত-বাংলাদেশ অংশীদারিত্বের বিস্তৃত পরিসর উল্লেখ করে ভারত-বাংলাদেশের অংশীদারিত্বের অনেক ক্ষেত্র তুলে ধরেন।

জয়সওয়াল বলেন, এক্ষেত্রে যেকোনো মানবিক প্রচেষ্টার নাম নিতে পারেন, যা ভারত-বাংলাদেশ সম্পর্কের অবিচ্ছেদ্য অংশ।

আরও পড়ুন: ভারতে কারখানায় বিস্ফোরণ, নিহত ৫

এছাড়া দারিত্বের গতিশীলতার ওপর আরও জোর দিয়ে মুখপাত্র বলেন, এতেই বোঝা যায় অংশীদারিত্ব কতটা প্রাণবন্ত ও এটি অব্যাহত থাকবে।

বয়কটের ডাকে বাংলাদেশে ভারতীয় পণ্য রফতানিতে টান পড়েছে কিনা জানতে চাইলে অবশ্য জবাব দেননি মুখপাত্র। তিনি এ কথাও বলেননি, আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সঙ্গে ভারত এ বিষয়ে কথা বলেছে কিনা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র বলছে, ভারতীয় পণ্য বর্জনের এ আহ্বানকে নয়াদিল্লি আমলই দিচ্ছে না।

আরও পড়ুন: খরায় জিম্বাবুয়েতে জাতীয় দুর্যোগ ঘোষণা

এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিএনপি নেতাদের ভারতীয় পণ্য বর্জনের ডাক নিয়ে প্রশ্ন তুলেছেন।

এ বিষয়ে তিনি বলেছেন, বিএনপি নেতাদের স্ত্রীদের কয়খানা ভারতীয় শাড়ি আছে এবং সেগুলো কেন পুড়িয়ে দেয়া হচ্ছে না। ভারত থেকে গরম মসলা, পেঁয়াজ, রসুন ও আদা আমদানির কথা তুলে এগুলো বিএনপি নেতারা রান্নায় ব্যবহার করবেন কিনা, সে প্রশ্নও তোলেন প্রধানমন্ত্রী।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা