ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

কৈশোরকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে মতবিনিময় সভা 

ভোলা প্রতিনিধি: কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষে ভোলার চরফ্যাশনে প্রশাসনিক ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ ও তারুণ্যের কন্ঠস্বর-প্ল্যাটফর্ম এর যৌথ আয়োজনে ও নারীপক্ষের অধিকার এখানে, এখনই (RHRN-২) প্রকল্প সহযোগীতায় সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১০ টায় চরফ্যাশন অফিসার্স ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হুসাইন।

এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- চরফ্যাশন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ নুরনবী, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার খলিলুর রহমান ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহে আলম।

আরও পড়ুন: ঠিকানা পরিবহনে আগুন

এ সময় বক্তব্য রাখেন- চর মাদ্রাজ ইউনিয়ন সচিব মেহেদী হাসান আলম, পরিবার কল্যাণ পরিদর্শকদের (এফপিআই) আহাদ আলী, ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ এর চরফ্যাসন উপজেলার সভাপতি মনির আসলামী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক আদিল হোসেন তপু। অনুষ্ঠানের সঞ্চালনা করে তারুণ্যের কন্ঠস্বরের চরফ্যাশন উপজেলার ভলেন্টিয়ার তরিকুল ইসলাম।

সভায় চরফ্যাশন উপজেলার ৪ টি ইউনিয়নের এফপিআই সদস্য, ইউনিয়ন সচিব, সাংবাদিক, তারুণ্যের কন্ঠস্বরের উপজেলার স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: অবরোধ ডেকে মাঠে নেই নেতারা

এ সময় বক্তরা বলেন, ২০৪১ সালে উন্নয়নশীল বাংলাদেশ গড়ে তুলতে হলে কিশোর-কিশোরীদের কৈশোরকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। প্রত্যন্ত এলাকার অভিভাবকরা তাদের মেয়েদের নিরাপত্তার কথা চিন্তা করে বাল্য বিয়ে দিয়ে থাকে।

ফলে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ব্যাহত হয়। তাই মাধ্যমিক পর্যায়ের পাঠ্যসূচিতে বয়ঃসন্ধিকাল, মাসিক, যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ে সঠিকভাবে পাঠদান নিশ্চিত করার কথা জানান।

পাশাপাশি ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে কিশোর-কিশোরী কর্নার কেন্দ্রিক সেবাদানকারীদের আন্তরিক হওয়ার কথা বলেন। বক্তারা কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় বাল্যবিবাহ রোধ করতে পারলে প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যাবে বলে মতামত প্রকাশ করেন।

আরও পড়ুন: ভোটার নিয়ে উদ্বিগ্ন নয় আ’লীগ

তাই এ বিষয়ে সরকার ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, এ প্রকল্পের মাধ্যমে চরফ্যাশন উপজেলার তরুণরা দক্ষতা বৃদ্ধির মাধ্যমে যৌনতা সম্পর্কে সিদ্ধান্ত ও নিজেদের চাহিদা অনুযায়ী অধিকার আদায়ে দাবি করতে পারবে।

এর মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে সহকারী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিয়মিত পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ ও প্রতিবেদন তৈরি করা হয়।

এছাড়া স্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সেবার মান উন্নয়নে প্রতিষ্ঠান ভিত্তিক কমিটি সচল ও সক্রিয় করা হয়ে থাকে। তরুণদের বিষয় ভিত্তিক দক্ষতা বৃদ্ধি করা হয়।

ভোলা সদর বোরহানউদ্দিন ও চরফ্যাশন উপজেলার তরুনদের দক্ষতা ও প্রজনন স্বাস্থ্যসেবা ও সেবার মান বৃদ্ধিতে কাজ করে থাকেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় যেসব ছাত্রনেতা

চূড়ান্ত পর্যায়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন...

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল তারা গুপ্ত-সুপ্ত: আইনমন্ত্রী

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল, তাদের ‘গুপ্ত-সুপ্ত’ বলে মন্তব্...

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থ...

জামিন না পেয়ে আইনজীবী ও স্ত্রীকে কুপিয়ে জখম, মূল আসামি গ্রেফতার

মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিজের আইনজীবী ও তার স্ত...

প্রাকৃতিক উপায়ে যেভাবে ঘর থেকে টিকটিকি দূর করবেন

ঘরে ঢুকতেই দেয়াল বেয়ে টিকটিকি ছুটে বেড়ানোর দৃশ্য অনেকের কাছেই অস্বস্তিকর। যদি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা