সংগৃহীত
স্বাস্থ্য

ফরিদপুরে একদিনে সর্বোচ্চ মৃত্যু 

জেলা প্রতিনিধি: গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জনের মৃত্যু হয়েছে। জেলায় এক দিনে এত সংখ্যক মৃত্যুর ঘটনা এই প্রথম। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১১৬ জনে।

আরও পড়ুন: একদিনে আরও ৭ জনের মৃত্যু

ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরমাঝিগাতি এলাকার বাবুল শেখের ছেলে খোকন শেখ (১৮), কাশিয়ানী উপজেলার ব্যাসপুর এলাকার ফরিদের ছেলে বকুল (৩৫), ঝিনাইদহ সদর উপজেলার কালিচরনপুর এলাকার সন্তোষের ছেলে লক্ষণ (৪২), রাজবাড়ী সদর উপজেলার সাতরশি এলাকার বাচ্চুর স্ত্রী হালিমা (৪৩) ও ফরিদপুরের মধুখালী উপজেলার আবু তালেব শেখের স্ত্রী জরিনা বেগম (৬০)।

ফরিদপুরের সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৯৯ জন ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোট ৪৮৫ জন। চলতি বছরের জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ২০ হাজার ৯৭০ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২০ হাজার ৩৬৯ জন রোগী।

আরও পড়ুন: একদিনে ৭ মৃত্যু, নতুন শনাক্ত ১৭৮৭

ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান জানান, ফরিদপুরের ডেঙ্গু পরিস্থিতি গত দুই-আড়াই মাস ধরেই খারাপ অবস্থার মধ্যে রয়েছে। কিন্তু ১ দিনে ফরিদপুরে এত সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা কমেছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

মণিপুরে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলার চাকপি কারংয়ে ভেজাল ও বিষাক্ত মদ পানে শোক...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা