ছবি-সংগৃহীত
স্বাস্থ্য
সেন্ট্রাল হসপিটাল

আইসিইউ পরিচালনার বিষয় জানা নেই

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সেন্ট্রাল হসপিটালে আইসিইউ পরিচালনার বিষয়টি আমার জানা নেই। তদন্ত চলা অবস্থায় এটি চালু করা অন্যায়। এ সময় তিনি চিকিৎসকদের ভুলের কারণে মাহবুবা রহমান আঁখি ও তার সন্তানের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

আরও পড়ুন : সেন্ট্রালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

সোমবার (১৯ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের উন্নয়নমূলক কাজের উদ্বোধন শেষে কনফারেন্স রুমে সেন্ট্রাল হসপিটালের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এর আগে দুপুরে হাসপাতালটির ভাইস-চেয়ারম্যান এবং পরিচালক (প্রশাসন) ডা. এমএ কাশেম সই করা এক অফিস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে সেন্ট্রাল হসপিটালের আইসিইউ বিভাগের সব কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে। এ বিষয়ে সবাইকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

আরও পড়ুন : ভুল চিকিৎসা, নবজাতকের পর মা’র মৃত্যু

প্রসঙ্গত, শুক্রবার (১৬ জুন) সেন্ট্রাল হসপিটালে ভুল চিকিৎসার অভিযোগে স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. মো. দাউদ আদনান এবং উপ-পরিচালক ডা. মঈনুল আহসানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাসপাতালটির আইসিইউ এবং জরুরি সেবার মান সন্তোষজনক না হওয়ায় অপারেশন থিয়েটারের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয়। একই সঙ্গে সব ধরনের অস্ত্রোপচার বন্ধের নির্দেশনা দেয় স্বাস্থ্য অধিদফতর।


সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

হাম উপসর্গে পাঁচ বিভাগে ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু হ...

বড় দুর্ঘটনা থেকে রক্ষা ছোটপর্দার তানজিন তিশার

সড়ক পথে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলে জ...

সময়সূচিতে যে পরিবর্তন আনা হয়েছে

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকে...

এআই-এর ঝুঁকিতে ২১০০ সালের মধ্যে মানবজাতি বিলুপ্তির শঙ্কা

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার কিংবা পারমাণব...

বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা