চৌগাছার তিন প্রাইভেট ক্লিনিক সিলগালা
স্বাস্থ্য

চৌগাছার তিন প্রাইভেট ক্লিনিক সিলগালা

নিজস্ব প্রতিবেদক:

যশোর: যশোরের চৌগাছার বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ফের অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ। অভিযানে শহরের তিনটি প্রতিষ্ঠান বিশ্বাস ডায়াগনস্টিক সেন্টার, মা ডেন্টাল কেয়ার ও আধুনিক ডেন্টাল অ্যান্ড মেডিকেল সার্ভিস সিলগালা করে দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত এই অভিযান চালান স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

যশোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর আবু মাউদের নেতৃত্বে অভিযানে অংশ নেন যশোর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. আব্দুর রহিম মোড়ল, চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার লাকি, যশোর সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পার্থ প্রতিম লাহিড়ী, চৌগাছা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নিয়ামত আলী ও চৌগাছা থানার উপ-পরিদর্শক গিয়াস উদ্দিন। এ

অভিযান শেষে ডা. মীর আবু মাউদ বলেন, বিশ্বাস ডায়াগনস্টিক সেন্টার, মা ডেন্টাল কেয়ার, মর্ডান ডেন্টাল ও মেডিকেল সার্ভিসে তালা মেরে দেওয়া হয়েছে। এছাড়া অভিযানে দেখা গেছে, পল্লবী ক্লিনিকের কাগজপত্র ২০১৬ সালের পর নবায়ন করা হয়নি এবং ১০ বেডের প্রাইভেট হাসপাতালের অনুমোদন চাওয়া হলেও ক্লিনিকটিতে অতিরিক্ত রোগী বেড ও কয়েকটি কেবিন রয়েছে। এছাড়াও দীর্ঘদিনের মেডিকেল ডাস্ট ক্লিনিকটির আন্ডারগ্রাউন্ডের একটি কক্ষে রেখে দেওয়া হয়েছে। তাদেরকে আগামী ২৩ আগস্টের মধ্যে বিষয়গুলোর সমাধানের নির্দেশের পাশাপাশি পর্যাপ্ত ডিপ্লোমা নার্স রাখা, অপারেশন থিয়েটার ও প্যাথলজি রুম (ল্যাব) পরিচ্ছন্ন রাখা এবং পর্যাপ্ত ডাস্টবিন রাখতে বলা হয়েছে।

এছাড়া মধুমতি হাসপাতাল ও কপোতাক্ষ ক্লিনিকের ত্রুটিগুলোও অনুমোদনের জন্য ২৩ আগস্টের মধ্যে সমাধান করে নিতে বলা হয়েছে।

এর আগে গত ৬ আগস্ট অভিযান চালিয়ে মায়ের দোয়া ক্লিনিক সিলগালা করে দেওয়া হয়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা