স্বাস্থ্য

বরিশাল বিভাগে আক্রান্ত ছাড়ালো সাড়ে ছয় হাজার

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশাল বিভাগের ছয় জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে একজন মৃত্যুবরণ করেছেন। আক্রান্ত হয়েছেন ৭২ জন। বিপরীতে সুস্থ হয়েছেন ৬৪ জন।

শুক্রবার (১৪ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, এই বিভাগে করোনা সংক্রমণে ১৫৮তম দিন আজ। ২৪ ঘন্টার তথ্য নিয়ে বিভাগে মোট আক্রান্ত সংখ্যা দাড়িয়েছে ছয় হাজার ৬৫৩ জন। মৃত্যুবরণ করেছেন ১৩১ জন। আর সুস্থ হয়েছেন চার হাজার ৬৩৪ জন।

বিভাগে সর্বপ্রথম পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় আক্রান্ত শনাক্ত হয় গত ৯ মার্চ। ১০ মার্চ থেকে সংক্রমণের তালিকা খোলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর। সেদিন থেকে শুক্রবার পর্যন্ত ১৫৮ দিনে করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে বরিশাল জেলায় নতুন ২৯ জনসহ দুই হাজার ৭৭৩ জন, পটুয়াখালীতে নতুন ১০ জনসহ এক হাজার ১৫৪ জন, ভোলা জেলায় নতুন ছয়জনসহ ৫৯৮ জন, পিরোজপুর জেলায় নতুন ১৩ জনসহ ৮২৯ জন, বরগুনা জেলায় নতুন ১০ জনসহ ৭৫৪ জন এবং ঝালকাঠি জেলায় নতুন চারজনসহ ৫৪৫ জন।

বরিশাল জেলায় এক হাজার ৯৫৫ জন, পটুয়াখালী জেলায় ৮২৮ জন, ভোলা জেলায় ৪৯১ জন, পিরোজপুর জেলায় ৫০৪ জন, বরগুনা জেলায় ৫২৫ জন এবং ঝালকাঠি জেলায় ৩৩১ জন সুস্থ হয়েছেন।

মৃত্যুবরণকারীদের মধ্যে রয়েছেন বরিশাল জেলায় ৫০ জন, পটুয়াখালী জেলায় ৩৫ জন, ভোলা জেলায় ছয়জন, পিরোজপুর জেলায় ১৪ জন, বরগুনা জেলায় ১৪ জন এবং ঝালকাঠি জেলায় ১২ জন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা