যবিপ্রবিতে যুক্ত হচ্ছে আরো একটি পিসিআর মেশিন
স্বাস্থ্য

যবিপ্রবিতে যুক্ত হচ্ছে আরো একটি পিসিআর মেশিন

নিজস্ব প্রতিবেদক:

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের ল্যাব জীবাণুমুক্ত ও নতুন আরটি পিসিআর মেশিন সংযোজনের কারণে আগামী পাঁচদিন ল্যাবের সার্বিক কাযাক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ আগস্ট থেকে যথারীতি করোনাভাইরাসসহ ল্যাবের সকল কার্যক্রম চালু হবে। বিষয়টি সংশ্লিষ্ট সিভিল সার্জনদের ই-মেইলে জানিয়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে যশোরে নতুন করে একজন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে জেলার তিনটি নমুনা পরীক্ষা করে এই একটি পজিটিভ রিপোট আসে। এই নিয়ে জেলায় দুই হাজার ৩৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, বৃহস্পতিবার (১৩ আগস্ট) পর্যন্ত জেলার ১১ হাজার ৩১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে নয় হাজার ৫৪৮ জনের ফলাফল পাওয়া গেছে। করোনা পজিটিভ দুই হাজার ৩৯০ জনের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৩৯৭ জন। আর ৩৩ জন মারা গেছেন।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের সহকারী পরিচালক ড. ইকবাল কবির জাহিদ জানিয়েছেন, ল্যাবে আরো একটি উন্নতমানের আরটি পিসিআর মেশিন সংযোজন করা হচ্ছে। এছাড়া ল্যাব জীবাণুমুক্ত করতে বুধবার (১২ আগস্ট) থেকে ল্যাব বন্ধ রাখা হয়েছে। এ জন্য সংশ্লিষ্টি সিভিল সার্জনদের ই-মেইল বার্তায় অন্য ল্যাবে নমুনা পাঠাতে অনুরোধ জানানো হয়েছে। আরেকটি পিসিআর মেশিন সংযোজন ও ল্যাব জীবাণুমুক্ত করার পরে আগামী ১৭ আগস্ট থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা শুরু হবে।

সান নিউজ/এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা