স্বাস্থ্য

বিশ্বব্যাপী আরও ২৩৪ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২৩৪ জনের প্রাণহানি ঘটেছে। এ সময় শনাক্ত হয়েছেন ৪৮ হাজার ৩১৭ জন। সুস্থ হয়েছেন ৪৬ হাজার ৪৫০ জন।

আরও পড়ুন : ভয়ঙ্কর রূপে মোখা

এ নিয়ে বিশ্বে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৮২ লাখ ২০ হাজার ৫৭৯ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৭৪ হাজার ৯২ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৬ লাখ ১৮ হাজার ৯১ জন।

শনিবার (১৩ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন : বাংলাদেশ সামুদ্রিক কার্যকলাপের কেন্দ্র

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ফ্রান্সে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১০৮ জনের এবং আক্রান্ত হয়েছে ৯ হাজার ৩ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৯৮৯ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ১ হাজার ১০ জন এবং মারা গেছেন ৫ জন। রাশিয়াতে আক্রান্ত হয়েছে ৩ হাজার ১১১ জন এবং মারা গেছেন ১৮ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ৭১৫ জন এবং মারা গেছেন ২১ জন। মেস্কিকোতে আক্রান্ত হয়েছে ৪৯৪ জন এবং মারা গেছেন ৪ জন।

আরও পড়ুন : শাহ আমানত বিমানবন্দর বন্ধ

একইসময়ে ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৭১ জন এবং মারা গেছেন ২৭ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ১১৩ জন এবং মারা গেছেন ৬ জন। ডেনমার্কে আক্রান্ত হয়েছে ৬৮ জন এবং মারা গেছেন ৬ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছে ৫২২ জন বং মারা গেছেন ১১ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

আটক অভিনেতা তমাল মাহবুব, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

ছোটপর্দার পরিচিত মুখ তমাল মাহবুবকে রাজধানীর আজিমপুর এলাকা থেকে আটক করেছে ঢাকা...

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল উপকূল, মোংলা বন্দরে পণ্য খালাস কার্যত স্থবির

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সুন্দরবন সংলগ্ন উপক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা