ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

বিশ্বে আরও ১৮৪ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা মহামারিতে আগের দিনের তুলনায় মৃত্যু ও নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে। এ সময় সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় দুইশো মানুষ।

আর পড়ুন : ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

বুধবার (১০ মে) সকালে ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮৪ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৮ লাখ ৭১ হাজার ৯২৯ জনে।

এ সময় ভাইরাসটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৯০৮ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৭৯ লাখ ৫৯ হাজার ৮৫০ জনে।

আর পড়ুন : নাৎসিদের মতোই রাশিয়া পরাজিত হবে

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ২১ হাজার ৬৮১ জন এবং মারা গেছেন ১৪ জন। এতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ১৩ লাখ ৭ হাজার ৫৯১ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৫৪৮ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে ফ্রান্স। এ সময় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৪ জন এবং মারা গেছেন ৫১ জন। এতে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৪ কোটি ২২ হাজার ৯৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬৬ হাজার ৮৬২ জন মারা গেছেন।

আর পড়ুন : চলে গেলেন কথাসাহিত্যিক সমরেশ মজুমদার

গত ২৪ ঘণ্টায় জাপানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৩৩ জন এবং মারা গেছেন ২৫ জন। এতে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৩৮ লাখ ৩ হাজার ৫৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭৪ হাজার ৬৯৪ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৭২৬ জন এবং মারা গেছেন ২৫ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৮ লাখ ৮৪ হাজার ৮৯৩ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৮ হাজার ৫৭৮ জনের।

আর পড়ুন : বুধবারে ঘূর্ণিঝড় ‘মোখা'য় রূপ নিতে পারে

এছাড়া গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৯৩ জন এবং মারা গেছেন ৩ জন। করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এ পর্যন্ত ১০ কোটি ৬৭ লাখ ৭২ হাজার ৫৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৬২ হাজার ৪৭৪ জন মারা গেছেন।

একই সময়ে ইন্দোনেশিয়ায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৯০২ জন এবং মারা গেছেন ২১ জন।

আর পড়ুন : গাজায় বিমান হামলা, নিহত ১০

প্রসঙ্গত, ২০১৯ সালে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা