ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি ৩৪ 

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময় ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১১ জন মারা গেছেন।

আরও পড়ুন : বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

সোমবার (৮ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন। এ সময় ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ জন।

আরও পড়ুন : মাটিরাঙ্গায় ৪ বস্তা অবৈধ ঔষুধ উদ্ধার

এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে ঢাকার ৫৩ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭০ জন এবং অন্যান্য বিভাগে ১৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১১২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকায় ৬২৫ জন এবং ঢাকার বাইরে ৪৯৮ জন।

আরও পড়ুন : বিশ্বে আরও ১০৪ প্রাণহানি

এছাড়া চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০২৯ জন। এর মধ্যে ঢাকায় ৫৪৭ ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৪৮২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা