স্বাস্থ্য

বিশ্বব্যাপী বেড়েছে শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় শনাক্ত হয়েছেন ৫৬ হাজার ১৭২ জন। সুস্থ হয়েছেন ৭৪ হাজার ৮০৫ জন।

আরও পড়ুন : ঋষি সুনাক-প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠক

এ নিয়ে বিশ্বে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৭৬ লাখ ৯০ হাজার ২৬ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৭০ হাজার ৭০৩ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ১ লাখ ২৬ হাজার ৭৪৬ জন।

শনিবার (৬ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন : ১০ লক্ষাধিক পোলিও টিকা ধ্বংস

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ফ্রান্সে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১৬৬ জনের এবং আক্রান্ত হয়েছে ৫ হাজার ৫০৫ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৪৫৯ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ২ হাজার ৫৫৯ জন এবং মারা গেছেন ৮ জন। জার্মানে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৪২ জন এবং মারা গেছেন ৬৮ জন। জাপানে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৮০৭ জন এবং মারা গেছেন ১৯ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ২১৫ জন এবং মারা গেছেন ৩২ জন। স্পেনে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৮১ জন এবং মারা গেছেন ১৫ জন।

আরও পড়ুন : গণমাধ্যম নিয়ে প্রতিবেদন ভুয়া

একইসময়ে, অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ৩৩৩ জন এবং মারা গেছেন ২০ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছে ২ হাজার ১২২ জন বং মারা গেছেন ২০ জন। ডেনমার্কে আক্রান্ত হয়েছে ১১৭ জন এবং মারা গেছেন ৭ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছে ৪৭৬ জন এবং মারা গেছে ১২ জন। প্যারাগুয়েতে আক্রান্ত হয়েছে ২২৪ জন এবং মারা গেছে ৫ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা