ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

বিশ্বে আরও ২৩০ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। তবে কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা।

আরও পড়ুন : শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

শুক্রবার (৫ মে) সকালে ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসে তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টা সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ২৮৬ জন এবং মারা গেছেন ২৩০ জন।

এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন ৬৭ হাজার ৮৯০ জন এবং মৃত্যু হয়েছিল ২২৩ জনের।

আরও পড়ুন : ১৩ মাসে বজ্রপাতে ৩৪০ প্রাণহানি

শ্বাসতন্ত্রে সংক্রামক এ প্রাণঘাতী ভাইরাসে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে সবচেয়ে বেশি ২০ হাজার ১৪৬ জন আক্রান্ত হয়েছেন দক্ষিণ কোরিয়ায়। এর আগের ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিলেন একই দেশের মানুষ। এ দিন দেশটিতে আক্রান্তের সংখ্যা ছিল ২০ হাজার ১৯৭ জন।

গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ ৭ হাজার ৩৪৩ জন সংক্রমিত হয়েছেন জাপানে। আর তৃতীয় সর্বোচ্চ ৬ হাজার ১৬১ জন আক্রান্ত হয়েছেন ফ্রান্সে।

আরও পড়ুন : পাকিস্তানে বন্দুক হামলায় ৮ শিক্ষক নিহত

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে জার্মানি। এ সময় দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৯ জন।

এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৩ জন।

আরও পড়ুন : রাজধানীতে ৪.৩ মাত্রার ভূমিকম্প

এছাড়া যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ ৩২ জনের মৃত্যু হয়েছে রাশিয়া ও ইন্দোনেশিয়ায়।

করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৭৫ লাখ ৫৮ হাজার ১৯১ জনে এবং মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৮ লাখ ৬৯ হাজার ৬৮৬ জনে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা