সংগৃহীত
জাতীয়

বুধবারে ঘূর্ণিঝড় ‘মোখা'য় রূপ নিতে পারে

স্টাফ রিপোর্টার : দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে ক্রমেই ঘূর্ণিঝড় 'মোখা' সৃষ্টিতে এগিয়ে যাচ্ছে। এরইমধ্যে লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বুধবারের (১০ মে) মধ্যে ঘূর্ণিঝড় 'মোখা'য় রূপ নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন : দেশের পথে প্রধানমন্ত্রী

মঙ্গলবার (৯ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেনের দেওয়া সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্ক বার্তায় জানানো হয়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে ৮ মে মধ্যরাতে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে।

এদিকে সোমবার (৮ মে) রাতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ২১.২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন : গাজায় বিমান হামলা, নিহত ১০

আগামী আরও দু’দিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গণবোমা হামলার হুমকি

রাজধানীর বাড্ডায় অবস্থিত বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ...

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্...

স্পিকার হাফিজ উদ্দিন আইপিইউ’র এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্য...

মাহবুবউল আলম হানিফসহ ৪ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

জুলাই গণঅভ্যুত্থান ও আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় ছয়জ...

শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা