ছবি: সংগৃহীত
স্বাস্থ্য
‘এক বিশ্ব এক স্বাস্থ্য’

দিল্লি সফরে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য বিষয়ক সম্মেলনে অংশ নিতে ভারত সফরে গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। দিল্লিতে প্রগতি ময়দানে আগামী ৩ দিন (২৬ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত) ব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : টহল বাড়িয়েছে ফায়ার সার্ভিস

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে যাত্রা করেন তিনি।

এ সফরে বিশ্ব স্বাস্থ্যসেবাকে একীভূত স্বাস্থ্যসেবার আওতায় নিয়ে আসার লক্ষ্যে ‘এক বিশ্ব এক স্বাস্থ্য’ শিরোনামে একটি সেমিনারেও অংশ নেবেন স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন : প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন

স্বাস্থ্যমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন : অবসরে যাচ্ছেন সচিব আবুল মনসুর

আগামী ২৬-২৮ এপ্রিল ৩ দিন ব্যাপী অনুষ্ঠাতব্য এ সম্মেলনের অন্যতম উদ্দেশ্য বিশ্বব্যাপী সমমান সম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ব অংশীদারিত্ব বাড়ানো। এ সম্মেলনে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, সার্কভুক্ত দেশসহ বিশ্বের ৭০ দেশের প্রায় ৫০০ প্রতিনিধি অংশ নেবেন।

এছাড়া ভারতের বিখ্যাত হাসপাতাল, স্বাস্থ্যসেবা সংক্রান্ত সংস্থা এবং বিখ্যাত চিকিৎসকদের মাধ্যমে বিভিন্ন প্রদর্শনীর পাশাপাশি আলোচনা সভা, আঞ্চলিক ফোরাম, বিটুবি মিটিং অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : টুঙ্গিপাড়ায় যাবেন রাষ্ট্রপতি

জানা গেছে, আগামী ২৯ এপ্রিল সম্মেলন শেষে স্বাস্থ্যমন্ত্রী দেশে ফিরবেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা