রাজনীতি
জাতীয় নির্বাচন

প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন

সান নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশের জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করার বিষয়ে সরকারের প্রতিশ্রুতির কথা ব্রিটিশ বিদায়ী হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসনকে পুনর্ব্যক্ত করেছেন।

আরও পড়ুন : লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সোমবার (২৪ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার ডিকসন। এ সময় মন্ত্রী নির্বাচন নিয়ে সরকারের প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নির্বাচন কমিশনকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম করতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে ড. মোমেন হাইকমিশনারকে অবহিত করেন। তিনি একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং সহিংসতামুক্ত সাধারণ নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের অঙ্গীকারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এছাড়া নির্বাচনের সময় ইইউ এবং অন্যান্য দেশসহ স্বাধীন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের স্বাগত জানান মোমেন।

উভয়পক্ষ বিমান চলাচল ও প্রতিরক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা, মূলধারার ব্রিটিশ রাজনীতিতে ব্রিটিশ-বাংলাদেশ প্রবাসীদের ভূমিকা, সুদান, আফগানিস্তানের পরিস্থিতি এবং ইউক্রেন যুদ্ধ ইত্যাদিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করেন।

আরও পড়ুন : ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার ভূমিকম্প

মোমেন বিদায়ী হাইকমিশনারকে বাংলাদেশে তার সফল মেয়াদের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে হাইকমিশনারের অবদানের প্রশংসা করেন।

দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক এবং জলবায়ু পরিবর্তনে সহযোগিতার জন্য হাইকমিশনারের বিশেষভাবে প্রশংসা করেন ড. মোমেন।

হাইকমিশনার আগামী ৬ মে যুক্তরাজ্যের রাজা চার্লস এবং যুক্তরাজ্যের রানী ক্যামিলার রাজকীয় রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন। কমনওয়েলথ এবং জলবায়ু পরিবর্তনের বিষয়ে রাজার আগ্রহের প্রশংসা করে পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্য থেকে বাংলাদেশে একটি রাজকীয় সফর আশা করেন এবং ব্রিটিশ হাইকমিশনার সফরের বিষয়ে আশা প্রকাশ করেন।

আরও পড়ুন : পাকিস্তানে বিস্ফোরণ, নিহত ১২

এছাড়া বহুপাক্ষিক ফোরামে যুক্তরাজ্যের ভূমিকার প্রশংসা করেন ড. মোমেন। একইসঙ্গে মোমেন রোহিঙ্গাদের অর্থায়নে কমে আসায় উদ্বেগ প্রকাশ করেন এবং তাদের স্বদেশে নিরাপদ, স্বেচ্ছায়, টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান মন্ত্রী।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

মেসিদের চমকে দিতে প্রস্তুত কেপ ভার্দে

বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্...

ঢাকায় বৃষ্টি, ৯ অঞ্চলে ঝড়ের আভাস

ভ্যাপসা গরমের মধ্যেই রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি...

কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

বিশ্বকাপের অন্যতম রোমাঞ্চকর ম্যাচে কেপ ভার্দের কঠিন পরীক্ষায় শেষ পর্যন্ত উতরে...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা