ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানে বিস্ফোরণ, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের বিশেষ শাখা কাউন্টার টেররিজমের অফিসে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জন।

আরও পড়ুন : মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সোমবার (২৪ এপ্রিল) রাতে ২ টি শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে ঐ অফিসটি।

শরিফুল্লাহ খান নামের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তাদের ধারণা এটি কোনো সন্ত্রাসী হামলা নয়। অফিসে মজুদকৃত বিস্ফোরক থেকে এ বিস্ফোরণ ঘটেছে। অফিসটিতে কিছু বিস্ফোরক রাখা ছিল, যেগুলোতে আগুন ধরে যায়। এরপরই এমন ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

আরও পড়ুন : সেই ১০ মৃতদেহের পরিচয় মিলেছে

বিস্ফোরণ হওয়া ভবনে কাবাল বিভাগ পুলিশ স্টেশন এবং রিজার্ভ পুলিশ বাহিনীর সদর দফতর ছিল। তবে মূল ক্ষতি হয়েছে কাউন্টার টেররিজমের অফিসে।

আঞ্চলিক পুলিশ প্রধান আখতার হায়াত জানান, ঐ ভবনে পুরোনো অস্ত্রের গুদাম ছিল। পুলিশ খুঁজে বের করার চেষ্টা করছে, সোমবারের বিস্ফোরণটি কোনো হামলা নাকি দুর্ঘটনা ছিল।

আরও পড়ুন : আতঙ্কিত না হওয়ার পরামর্শ

তিনি আরও জানিয়েছেন, যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই কাউন্টার টেররিজম ইউনিটের সদস্য। তবে তাদের মধ্যে একজন নারী ও শিশু রয়েছে। বিস্ফোরণের সময় ঐ অফিসের পাশ দিয়ে যাচ্ছিলেন তারা।

আঞ্চলিক হাসপাতাল প্রশাসন জানায়, বিস্ফোরণের পর তাদের কাছে অনেককে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন : ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার ভূমিকম্প

এদিকে চলতি বছরের জানুয়ারিতে পেশোয়ারে এবং ফেব্রুয়ারিতে করাচিতে পুলিশকে লক্ষ্য করে বড় হামলা চালায় দেশটির সশস্ত্র জঙ্গী সংগঠন পাকিস্তান তেহরিক-ই-তালেবান (টিটিপি)।

এ বিস্ফোরণের সাথে এই গোষ্ঠীর কোনো সংশ্লিষ্টতা আছে কিনা তা তদন্ত করা হচ্ছে।

খবর : আল জাজিরা

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

ঢাকাসহ ৭ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস

ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, বৃষ্টি...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

ইরানকে যুদ্ধে পরাজিত করার পর আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিকে মার্কিন...

অস্ট্রেলিয়াকে চাপে ফেলে পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট এবং মূল সিরিজ শুরুর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

‘ফিরে আসার গল্প’ এ ফিরছেন শিমু ও তটিনী

বাংলা ধারাবাহিকের জগতে ‘এটা আমাদেরই গল্প’ দিয়ে দর্শকদের মাঝে ব্যা...

ঢাকাসহ ৭ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস

ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, বৃষ্টি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা