স্বাস্থ্য

বিশ্বজুড়ে আরও ৪৩১ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৪৩১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৬১ হাজার ৯৬৮ জন। আর সুস্থ হয়েছেন ৬৮ হাজার ২৯৬ জন।

আরও পড়ুন : নিউমার্কেটের আগুন নিয়ন্ত্রণে

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় শনাক্ত হয়েছেন ৬৮ কোটি ৫৫ লাখ ৩৯ হাজার ১০৩ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৪২ হাজার ১১০ জন। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৮২ লাখ ৫৯ হাজার ২৫৪ জন।

শনিবার (১৫ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন : ইউক্রেনে মিসাইল হামলা, নিহত ৮

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ফ্রান্সে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১০৮ জনের এবং আক্রান্ত হয়েছে ৯ হাজার ৪৬৭ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৬৬৬ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৫৪ জন এবং মারা গেছেন ৫৫ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছে ২ হাজার ৩০ জন এবং মারা গেছেন ৯৬ জন। জাপানে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৪২০ জন এবং মারা গেছেন ১৬ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছে ৮ হাজার ৮২ জন এবং মারা গেছেন ৩৫ জন। স্পেনে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮২ জন এবং মারা গেছেন ১১ জন।

আরও পড়ুন : ঢাকা কলেজ থেকে নেওয়া হচ্ছে পানি

একইসময়ে অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ১২৩ জন এবং মারা গেছেন ১৭ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৭২৬ জন এবং মারা গেছেন ৩৬ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭ জন এবং মারা গেছেন ১৪ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ৯১৪ জন এবং মারা গেছেন ১৪ জন। ডেনমার্কে আক্রান্ত হয়েছে ১০৩ জন এবং মারা গেছেন ৬ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা