ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

বিশ্বে আরও ২৮৫ মৃত্যু 

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা মহামারিতে আগের দিনের তুলনায় মৃত্যু ও নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে। এ সময় সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় তিনশো মানুষ।

আরও পড়ুন : আগস্ট মাসে এইচএসসি পরীক্ষা

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় বেড়েছে ১০০ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ লাখ ৩৯ হাজার ৫৬৩ জনে।

এ সময় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ৭৪২ জন। এতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৫২ লাখ ২৬ হাজার ৭১০ জনে।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি ঘটেছে ফ্রান্সে। এ সময় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২০৭ জন এবং মারা গেছেন ৫৯ জন। এতে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৯৮ লাখ ৬৭ হাজার ৪৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬৫ হাজার ৯১৬ জন মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। এ সময় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২৮২ জন এবং মারা গেছেন ৩৯ জন। করোনা মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৭ লাখ ৩৪ হাজার ৮২৪ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৬৮১ জনের।

আরও পড়ুন : কুমিল্লায় ৩ জনের মৃত্যুদণ্ড

একই সময়ে দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯২৬ জন এবং মারা গেছেন ১৪ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৯ লাখ ৪৪ হাজার ৪৩০ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৩৫৬ জনের।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮২৭ জন এবং মারা গেছেন ২৯ জন। করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এ পর্যন্ত ১০ কোটি ৬৪ লাখ ৭ হাজার ১৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৫৭ হাজার ৩৭৩ জন মারা গেছেন।

আরও পড়ুন : মঙ্গল শোভাযাত্রা নিয়ে থানায় জিডি

একই সময়ে মেক্সিকোতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৮০ জন এবং মারা গেছেন ১৬ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় জাপানে নতুন করে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ১৭৬ জন এবং মারা গেছেন ৩২ জন। এতে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৩৫ লাখ ৪৭ হাজার ৫৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭৪ হাজার ১৬৪ জন মারা গেছেন।

আরও পড়ুন : ইতিকাফ শুরু আজ

একই সময়ে ইন্দোনেশিয়ায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৯৮৭ জন এবং মারা গেছেন ১১ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা