সারাদেশ

কুমিল্লায় ৩ জনের মৃত্যুদণ্ড

সান নিউজ ডেস্ক : কুমিল্লায় পরিবহন নেতা রেজাউল করিম হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আরও পড়ুন : ধর্ম ব্যক্তির কিন্তু উৎসব সর্বজনীন

বুধবার (১২ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার দাউদকান্দি উপজেলার দক্ষিণ সতানন্দি গ্রামের শান্তি রঞ্জন শীলের ছেলে তাপস চন্দ্র শীল (২৫), একই এলাকার আউয়াল কমিশনারের বাড়ির মৃত রেজাউল করিমের স্ত্রী মোসা. আলো আক্তার (৩০) ও চান্দিনা উপজেলার বশিকপুর গ্রামের দক্ষিণপাড়ার জয়নাল মেম্বার বাড়ির আবদুস সামাদ ওরফে সামাদ সরকারের ছেলে মো. রাসেদ (২৮)। রায় ঘোষণার সময় রাসেদ উপস্থিত ছিলেন। অপর আসামি আলো আক্তার ও তাপস পলাতক।

আরও পড়ুন : আমরা মাতৃ ও শিশুমৃত্যু কমিয়েছি

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম (এপিপি) বলেন, গজারিয়ার পুরাতন চরচাষি ছায়েদ আলী মুন্সী বাড়ির বাসিন্দা ছিলেন রেজাউল করিম। তিনি দাউদকান্দি বাসস্ট্যান্ডে গজারিয়া পরিবহন মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক পদে কর্মরত ছিলেন। ২০১৪ সালের ১৩ জুন আবদুল আউয়াল কমিশনারের বসতঘরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার ভাই মো. খাজা মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে দাউদকান্দি থানায় মামলা করেন। পরে পুলিশ সন্দেহভাজন মৃত রাজা মিয়ার স্ত্রী আলোকে আটক করেন। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন এবং তাপস চন্দ্র শীল ও রাসেদের নাম বলেন। পুলিশ তাদের গ্রেফতার করলে সবাই আদালতে ১৬৪ ধারার জবানবন্দি দেন। ২০১৫ সালের ২৭ মে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করেন। পরে ২১ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামিপক্ষের আইজীবী অ্যাডভোকেট মাসুদ সালাউদ্দিন বলেন, আমরা উচ্চ আদালতে আপিল করবো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা