প্রথম নয়, কার্যকর টিকাই মুখ্য: মার্কিন স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য

প্রথম নয়, কার্যকর টিকাই মুখ্য: মার্কিন স্বাস্থ্যমন্ত্রী

ইন্টারন্যাশনাল ডেস্ক:

রাশিয়া প্রাণঘাতী করোনাভাইরাসের প্রথম টিকা তৈরী করে আনুমোদন দেওয়ার পরই এই বিষয়টি নিয়ে সারা বিশ্বে আলোচনা-সমালোচনা হচ্ছে।

মানবদেহে এ প্রতিষেধক প্রয়োগের খবরে মার্কিন স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজার এক প্রতিক্রিয়ায় বলেন, ভ্যাকসিন প্রথম তৈরী করাটাই মূখ্য নয়, বরং ভ্যাকসিনটি নিরাপদ ও কার্যকর হওয়াটাই প্রধান বিষয়। খবর সিএনএনের

আজার বলেন, এ বিষয়ে স্বচ্ছ তথ্য দরকার এবং এসব তথ্য ৩টি ট্রায়ালের মাধ্যমে কার্যকর হিসেবে প্রমাণিত হতে হবে। তাছাড়া ট্রাম্প প্রশাসন ৬টি ভ্যাকসিন নিয়ে কাজ করছেন বলেও জানান। ডিসেম্বর মাসের মধ্যে যুক্তরাষ্ট্র ১ কোটি মানসম্মত ভ্যাকসিন বাজারে নিয়ে আসতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রসঙ্গত, দুই মাসেরও কম সময়ে মানবদেহে পরীক্ষা চালিয়েই একটি কোভিড-১৯ টিকা অনুমোদন দিয়েছে রাশিয়া। এই টিকার একটি ডোজ নিজের এক মেয়েকেও দেওয়া হয়েছে বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন।

রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান কিরিল দিমিত্রিয়েভ বলেছেন, ‘স্পুৎনিক ফাইভ’ ব্র্যান্ড নামে এই টিকা বিদেশে বাজারজাত করা হবে। এরইমধ্যে বিশ্বের ২০টির বেশি দেশ থেকে ১০০ কোটি ডোজ সরবরাহের অনুরোধ পেয়েছেন তারা।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ২০২১ সালের মধ্যে ১০ কোটি ভ্যাকসিন বাজারে আনার ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য, দুই পরাশক্তি দেশের মধ্যে ভ্যাকসিন তৈরী নিয়ে আগে থেকেই একটা প্রতিযোগিতা চলছিলো।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা