বাংলাদেশও পাবে করোনার ভ্যাকসিন
স্বাস্থ্য

‘বাংলাদেশও পাবে করোনার ভ্যাকসিন’

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জ: স্বাস্থ্য অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, ‘সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশও করোনা ভ্যাকসিন পাবে। ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্যাভির সঙ্গে প্রধানমন্ত্রীর চুক্তি হয়েছে, কথা হয়েছে। গ্যাভি সারা বিশ্বে ভ্যাকসিন সরবরাহ করবে। বাংলাদেশ কিভাবে আগে ভ্যাকসিন পাবে সে সম্পর্কে প্রধানমন্ত্রী স্বাস্থ্য অধিদপ্তরকে দিক-নির্দেশনা দিয়েছে। আমরা তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। ভ্যাকসিন আসলে সবার আগে ফ্রন্টলাইনার্সদের দেওয়া হবে। পরে গুরুত্ব অনুসারে অন্যদের দেওয়া হবে।’

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ‘দেশে করোনা টেস্টের পর্যাপ্ত কিট মজুত আছে। কিটের কোনো সংকট নেই। আর করোনা পরীক্ষা করতে সারাদেশে ৮০টি পিসিআর স্থাপিত হয়েছে। প্রয়োজন হলে আরও পিসিআর ল্যাব স্থাপন করা হবে।’

তিনি আরো জানান, আশঙ্কা আছে, শীতে করোনার প্রকোপ আরো বাড়তে পারে। সেজন্য পরিকল্পনা তৈরি করা হবে। যেন আমাদের দেশে এটা ব্যাপক আকার ধারণ করতে না পারে। করোনায় সারা দেশে বিপুল সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হলেও স্বাস্থ্যসেবা ভেঙে পড়ার কোনো আশঙ্কা নেই বলেও তিনি জানান।

জাতির পিতার সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। পরে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু এবং পঁচাত্তরের ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করেন। বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এরপর তিনি টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নবনির্মিত শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ পরিদর্শন করেন।

এ সময় শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. লিয়াকত হোসেন, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিকসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা