স্বাস্থ্য

রংপুর বিভাগে বাড়ছে করোনা সংক্রমণ, আক্রান্ত ৭৪৮২

নিজস্ব প্রতিবেদক:

রংপুর: দেশে করোনা সতর্কতা শিথিল হয়ে আসায় রংপুর বিভাগে নেই আগের মতো স্বাস্থ্য সচেতনতা। বেশিরভাগ মানুষই এখন করোনার ব্যাপারে উদাসীন। গ্রামে-শহরে মানুষের মধ্যে কমতে শুরু হয়েছে করোনা ভীতি। এতে করে সংক্রমণ ঝুঁকি বেড়েই চলেছে। করোনা রোগী শনাক্তকরণে পরীক্ষা কম হলেও বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় নতুন করে আরও ১৩৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে এই বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়ে সাত হাজার ৪৮২ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের মধ্যে বিভিন্ন বয়সী নারী-পুরুষ থাকলেও সংখ্যায় চিকিৎসক, পুলিশ ও ব্যাংকার বেশি।

তবে ২৪ ঘণ্টায় বিভাগের কোথাও করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২৪ জনে। আট জেলায় সুস্থতার সংখ্যা বেড়ে ৫ হাজার ৩২৬ জনে পৌঁছেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে গণমাধ্যমে পাঠানো রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আমিন আহমেদ খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে দিনাজপুুর জেলায় ৪৭ জন, রংপুরে ২৭ জন, ঠাকুরগাঁওয়ে ১৮ জন, লালমনিরহাটে ১২ জন, গাইবান্ধায় নয়জন, কুড়িগ্রামে আটজন, পঞ্চগড়ে অঅটজন এবং নীলফামারী জেলায় চারজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রংপুর জেলায় এক হাজার ৮৮৮ জন আক্রান্তের মধ্যে ৩২ জন, দিনাজপুুরে দুই হাজার ১৪২ জন আক্রান্তের মধ্যে ৪২ জন, নীলফামারী জেলায় ৭১১ জন আক্রান্তের মধ্যে নয়জন, গাইবান্ধা জেলায় ৭৪০ জন আক্রান্তের মধ্যে ১২ জন, ঠাকুরগাঁও জেলায় ৫২২ জন আক্রান্তের মধ্যে আটজন, পঞ্চগড় জেলায় ৩৯৭ জন আক্রান্ত মধ্যে আটজন, লালমনিরহাট জেলায় ৪৮৯ জন আক্রান্তের মধ্যে চারজন এবং কুড়িগ্রাম জেলায় ৫৯৩ জন আক্রান্তের মধ্যে নয়জন মারা গেছেন ।

করোনা সন্দেহে এই বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ৪৬১ জনসহ হোম কোয়ারেন্টাইনে রাখার সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৮৭৩ জনে। একই সময়ে ৪৬৬ জনসহ মোট ৫৯ হাজার ৮৬৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা