টানা দ্বিতীয় দিন মৃত্যুশূন্য বরিশাল বিভাগে
স্বাস্থ্য

টানা দ্বিতীয় দিন মৃত্যুশূন্য বরিশাল বিভাগে

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশাল বিভাগের ছয় জেলায় করোনা আক্রান্ত হয়ে রোববারও (৯ আগস্ট) কারও মৃত্যু হয়নি। শনিবারসহ (৮ আগস্ট) টানা দ্বিতীয় দিন মৃত্যুশূন্য এই বিভাগে। আর বিগত ২৪ ঘন্টায় ৩৪ জনের করোনা পজেটিভ এসেছে। যা নিয়ে শনাক্তের ১৫৩ দিনে আক্রান্তের সংখ্যা ছয় হাজার ২৮৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন চার হাজার ২২৩ জন। আর মৃত্যু হয়েছে ১২৪ জনের।

এদিকে করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম রয়েছে। গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ছয় জেলায় মোট ২৯ হাজার ৯৪৫ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। যাদের মধ্যে ২৩ হাজার ৭২৮ জন হোম কোয়ারেন্টিনে ও ছয় হাজার ২১৭ জন হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে যান। এর মধ্যে ২১ হাজার ১৭৬ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ও প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে চার হাজার ৪৩৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এর বাইরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা পাওয়া রোগীর সংখ্যা দুই হাজার ১৬৫ জন। এরই মধ্যে এক হাজার ৭১২ জনকে ছেড়েও দেওয়া হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, এ পর্যন্ত বরিশাল জেলায় দুই হাজার ৬১৩ জন, পটুয়াখালী জেলায় এক হাজার ১০০ জন, ভোলা জেলায় ৫৭০ জন, পিরোজপুর জেলায় ৭৭৯ জন, বরগুনা জেলায় ৭০৪ জন ও ঝালকাঠি জেলায় ৫২৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যাদের মধ্যে গোটা বিভাগে চার হাজার ২২৩ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

মারা যাওয়া করোনা পজিটিভ ১২৪ জনের মধ্যে বরিশাল নগরসহ জেলায় ৪৬ জন, পটুয়াখালী জেলায় ৩৩ জন, ঝালকাঠি জেলায় ১২ জন, বরগুনা জেলায় ১৪ জন, পিরোজপুর জেলায় ১৩ জন ও ভোলা জেলায় ছয়জন রয়েছেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা