বরিশাল বিভাগে ২৪ ঘন্টায় মারা যাননি কেউ
স্বাস্থ্য

বরিশাল বিভাগে ২৪ ঘন্টায় মারা যাননি কেউ

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশাল বিভাগে করোনা সংক্রমণের পাশাপাশি কমে এসেছে মৃত্যুর হার। গত ২৪ ঘন্টায় ছয় জেলার এক কোটির বেশি জনসংখ্যার মধ্য থেকে কেউ মারা যাননি। ওদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বিভাগীয় সংক্রমন মূল্যায়নে দেশে ষষ্ঠ অবস্থানে রয়েছে বরিশাল বিভাগ।

এই বিভাগে করোনা সংক্রমনের ১৫২তম দিন আজ শনিবার (৮ আগস্ট)। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ২৫৫ জন। যাদের মধ্য থেকে মারা গেছেন করেছেন ১২৪ জন। বিপরীতে সুস্থ হয়েছেন চার হাজার ১৪০ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে সুস্থ হয়েছেন ২৬ জন। আক্রান্ত হয়েছেন ৭৩ জন, দুইজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯৩৯ জন।

বিভাগে সর্বপ্রথম পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় আক্রান্ত শনাক্ত হন গত ৯ মার্চ। ১০ মার্চ থেকে সংক্রমণের তালিকা খোলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর। সেদিন থেকে শনিবার পর্যন্ত ১৫২ দিনে করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে বরিশাল জেলায় নতুন ২৬ জনসহ দুই হাজার ৬০৭ জন, পটুয়াখালীতে নতুন ছয় জনসহ এক হাজার ৮৭ জন, ভোলা জেলায় নতুন পাঁচজনসহ ৫৭৯ জন, পিরোজপুর জেলায় নতুন করে সাতজন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত ৭৬৯ জন, বরগুনা জেলায় নতুন ১৩ জনসহ ৭০১ জন আক্রান্ত এবং ঝালকাঠি জেলায় নতুন ১৬ জনসহ ৫২২ জন।

বরিশাল জেলায় এক হাজার ৭৬৫ জন, পটুয়াখালী জেলায় ৭৩৫ জন, ভোলা জেলায় ৪৫৩ জন, পিরোজপুর জেলায় ৪১৫ জন, বরগুনা জেলায় ৪৬৪ জন এবং ঝালকাঠি জেলায় ৩০৮ জন সুস্থ হয়েছেন।

মৃত্যুবরণকারীদের মধ্যে রয়েছেন বরিশাল জেলায় ৪৬ জন, পটুয়াখালী জেলায় ৩৩ জন, ভোলায় ছয়জন, পিরোজপুর জেলায় ১৩ জন, বরগুনা জেলায় ১৪ জন এবং ঝালকাঠি জেলায় ১২ জন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা